Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বাবা ধর্ষক’, চিরকুটে লিখেই ১০ তলা থেকে ঝাঁপ দিল তরুণী

লেখা, একজন অত্যাচারী এবং রেপিস্ট যে কাজের মেয়েকেও ছাড়েনি। অভিযুক্ত শাহিন আলম পুলিশের জালে। জেরা করা শুরু হয়েছে ধৃতকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা (SUICIDE) করলেন তরুণী। বাংলাদেশের ঢাকার দক্ষিণখান এলাকার ঘটনা। অভিযুক্ত মৃতার বাবা। আপাতত সেই শাহিন আলম পুলিশের জালে। জেরা করা শুরু হয়েছে ধৃতকে। জারি রয়েছে তদন্ত। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।

জানা গিয়েছে, মৃতার নাম সানজানা। বয়স আনুমানিক ২১। কলেজের ছাত্রী ছিলেন ওই তরুণী। থানা সূত্রে জানা গিয়েছে, কাপড় শুকানোর নাম করে ফ্ল্যাটের ওপরে যাওয়ার জন্য নিরাপত্তারক্ষীর কাছ থেকে চাবি নিয়েছিলেন তরুণী। আর তারপরেই লাফ দেন ১০ তলা থেকে। এরপরেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি স্যুইসাইড নোট। স্যুইসাইড নোটটি সবুজ রঙের। ওই চিরকুটে লেখা, তাঁর মৃত্যুর জন্য তাঁর বাবা দায়ী। আরও লেখা, একটা ঘরে পশুর সঙ্গে থাকা যায় কিন্তু অমানুষের সঙ্গে নয়। এরপরেই লেখা, একজন অত্যাচারী এবং রেপিস্ট যে কাজের মেয়েকেও ছাড়েনি।

খবর, অভিযুক্ত সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছিলেন। তার আগে ডিভোর্স দিয়েছিলেন তরুণীর মাকে। এরপর থেকেই মানসিকভাবে অসুস্থ ছিলেন তরুণী। আর তারপরে প্রকাশ্যে এল এত বড় অভিযোগ। পুলিশের অনুমান, এইসব কারণেই আত্মহত্যা করেছেন তরুণী।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00