Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সংসদ ভোটে লড়তে মনোনয়ন ফর্ম কিনলেন শেখ হাসিনা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসন থেকেই লড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হাজির হয়ে গোপালগঞ্জ-৩ আসন থেকে লড়তে চেয়ে ৫০ হাজার টাকা দিয়ে মনোনয়ন ফর্ম কেনেন। পাশাপাশি ফর্ম বিক্রির জন্য অস্থায়ীভাবে তৈরি বিভিন্ন বুথও পরিদর্শন করেন।

আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদের ৩০০ আসনে ভোট নেওয়ার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোটের নির্ঘন্ট ঘোষণার পরেই ত‍ৎপর হয়ে উঠেছে শাসকদল আওয়ামী লীগ। ইতিমধ্যেই প্রার্থী বাছাই চূড়ান্ত করতে নতুন করে নির্বাচন পরিচালনা সমিতি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান হয়েছেন প্রধানমন্ত্রী তথা দলনেত্রী শেখ হাসিনা। আর কো চেয়ারম্যান করা হয়েছে কাজী জাফরুল্লাহকে। সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে লড়তে ইচ্ছুক যারা তাদের জন্য এদিন সকাল থেকে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়েছে। মনোনয়ন ফর্মের মূল্য ধার্য হয়েছে ৫০ হাজার টাকা। ওই মনোনয়ন ফর্ম ঝাড়াই-বাছাই করেই চূড়ান্ত প্রার্থী বেছে নেওয়া হবে। এদিন সকাল ১০টা ১২ মিনিট নাগাদ নিজেই দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন ফর্ম কেনেন শেখ হাসিনা।

যদিও জাতীয় সংসদ নির্বাচন বয়কটের সিদ্ধান্তে অটল রয়েছে বিএনপি-সহ একাধিক বিরোধী দল। প্রহসনের নির্বাচনে দল অংশ নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দল। ফলে আন্তর্জাতিক মহলে সংসদ নির্বাচন কতটা গ্রহণযোগ্যতা পাবে তা নিয়ে সন্দিহান কূটনীতিবিদরা। যদিও বিএনপিকে ভোটে অংস নেওয়ার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00