Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শেষ নিশ্বাস ত্যাগ করলেন খ্যাতনামা কবি অসীম সাহা

Share:

নিজস্ব প্রতিনিধি :  শেষ নিশ্বাস ত্যাগ করলেন একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশি কবি অসীম সাহা। মঙ্গলবার (১৮ জুন) বিকেল ৪ টের সময় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মারা যান তিনি। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন কবি মালেক মাহমুদ।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। বিষণ্নতায় ছিলেন তিনি। শুধু তাই নয় পারকিনসন, কোষ্ঠকাঠিন্য ও ডায়াবেটিস রোগেও ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে মঙ্গলবার শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর এই মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার এবং শিল্পি মহল।

উল্লেখ্য, কবি অসীম সাহা জন্মগ্রহণ করেন ১৯৪৯ সালের ২০ ফেব্রুয়ারি নেত্রকোণায়। মামার বাড়িতে জন্ম হয় তাঁর। যদিও পৈত্রিক নিবাস মাদারীপুর। কবির বাবা অখিল বন্ধু সাহা ছিলেন পেশায় একজন অধ্যাপক। বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করেছিল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00