Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করোনার চোখ রাঙানির মধ্যেই শুরু একুশে বইমেলা

এদিন ভার্চুয়ালি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশজুড়ে চোখ রাঙিয়ে চলছে করোনাভাইরাস। দৈনিক সংক্রমণ চার হাজারের উপরে। কিন্তু মারণ ভাইরাসের চোখরাঙানিকে উপেক্ষা করে মঙ্গলবার বিকেলে বাংলা আকাদেমি চত্বরে শুরু হলো ৩৮তম একুশে বইমেলা। এদিন ভার্চুয়ালি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলার কথা। কিন্তু প্রকাশকদের দাবি মেনে নিয়ে আগামী ১৭ মার্চ পর্যন্ত মেলা চালানোর বিষয়টি ভেবে দেখার জন্য আয়োজকদের অনুরোধ জানিয়েছেন তিনি।

দেশজুড়ে করোনার বেলাগাম সংক্রমণের কারণে চলতি বছরের একুশে বইমেলা দুই সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল। প্রায় সাত লক্ষ বর্গফুট জায়গা জুড়ে বসেছে এবারের বইমেলা। এদিন মেলার সূচনা করে   প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশের মানুষকে খাদ্য নিরাপত্তা দিতে পেরেছি। এখন হৃদয়ের খোরাক জোগাতে হবে। সাহিত্য-সংস্কৃতির মাধ্যমেই সেটা সম্ভব। আগে জেলায় জেলায় নানা মেলা হতো, অনুষ্ঠান হতো। কিন্তু ইদানিং তা আর দেখি না। বিষয়টি নিয়ে প্রশাসনকে উদ্যোগী হতে হবে।’

প্রধানমন্ত্রী হওয়ার পরে যে আর স্বাধীনভাবে মেলায় গিয়ে ঘোরাঘুরি করতে পারেন না, তা উত্থাপন করে আক্ষেপের সঙ্গে তিনি বলেন, ‘আগে মেলায় গিয়ে ইচ্ছেমতো ঘুরতাম। কেনাকাটা করতাম। বিরোধী নেত্রী থাকাকালীনও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরে আর তা সম্ভব হয় না। প্রধানমন্ত্রী হওয়ার পরে পায়ে শিকল পড়েছে। নিরাপত্তার কারণে আর যাওয়া হয় না।’

চলতি বছর করোনার কারণে মেলার দিনক্ষণ কমানো হয়েছে। যদিও অন্তত একমাস মেলা বসানোর পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘এবার আমরা মেলা দেরিতে শুরু করেছি। প্রকাশকদের কাছ থেকে দাবি এসেছে, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন অর্থা‍ৎ ১৭ মার্চ পর্যন্ত মেলা চালানোর। আমি মনে করি, মার্চ মাস পর্যন্ত মেলা চালানো যেতে পারে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00