Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিএনপি নেতা-কর্মীদের হাত পুড়িয়ে দেওয়ার নিদান শেখ হাসিনার

দেশের প্রশাসনিক প্রধানের এই নিদান নিয়ে সমালোচনা ঝড় উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আন্দোলনের নামে হিংসা ছড়ালে বিএনপি নেতা-কর্মীদের হাত আগুনে পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিএনপির হিংসাত্মক আন্দোলনের মোকাবিলার রণকৌশল ঠিক করতে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী সহ সহযোগী সংগঠনের পদাধিকারীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন তিনি। ওই বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই প্রস্তুত থাকবেন। মানুষের ক্ষতি যেন কেউ না করতে পারে। কেউ আগুন দিয়ে পোড়াতে এলে, যে হাত দিয়ে আগুন দেবে ওই হাতটা ওই আগুনে পুড়িয়ে দিতে হবে। ক্ষমার প্রশ্ন নেই।’ দেশের প্রশাসনিক প্রধানের এই নিদান নিয়ে সমালোচনা ঝড় উঠেছে।

গত কয়েকদিন ধরেই সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলনে ঝাঁপিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। দেশের বিভিন্ন বিভাগীয় শহরে সমাবেশের পরে আগামী শনিবার রাজধানী ঢাকাতে সমাবেশের ডাক দিয়েছে খালেদা জিয়ার দল। ইতিমধ্যেই ওই সমাবেশ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে উঠতে শুরু করেছে। বুধবারই পুলিশের সঙ্গে বিএনপি কর্মী-সমর্থকদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল নয়াপল্টন চত্বর। সংঘর্ষে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়।

বিএনপির হিংসাত্মক আন্দোলনের মোকাবিলা কীভাবে করা হবে তা নিয়ে এদিন দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে তিনি বলেন, ‘অগ্নিসন্ত্রাসীদের এবং স্বাধীনতাবিরোধীদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, এটা পরিষ্কার কথা। দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেব না। দেশের মধ্যে কোনও বিশৃঙ্খলা করতে দেব না। বিএনপি লাঠি নিয়ে মারতে আসলে লাঠি দিয়েই জবাব দেওয়া হবে। যে হাত আগুন দেবে, সেই হাত সঙ্গে সঙ্গে পুড়িয়ে দিতে হবে। কোনও দিন বলিনি, এখন বলব। আর মার খাওয়ার সময় নেই।’

‘তারেকই হবেন প্রধানমন্ত্রী’, ঘোষণা বিএনপির, আগেই জানিয়েছিল ‘এই মুহুর্তে’ অনলাইন

 ‘খালেদা জিয়ার ফাঁসি চাই’, বাংলাদেশে জামায়াত ইসলামীর মিছিল থেকে উঠল শ্লোগান

কুমিল্লায় হিন্দু তরুণীকে ধর্ষণের আসামীকে আশ্রয় দিয়েছিলেন বিএনপির শীর্ষ নেতা

বাংলাদেশের সংবিধান থেকে ‘ধর্মনিরপেক্ষতা’ বাদ দেওয়ার সুপারিশ সমর্থন বিএনপির

বাংলাদেশে প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনারকে মারধরের পর জুতোর মালা পরাল বিএনপি কর্মীরা

ইউনূসের নির্দেশে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করল খালেদার দল

পরবর্তী প্রধানমন্ত্রী তারেক, রাষ্ট্রপতি ইউনূস, লন্ডন বৈঠকে চুক্তি

ইউনূসের প্রস্তাব প্রত্যাখান, ডিসেম্বরে ভোটের দাবিতে অনড় খালেদার দল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00