Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার হুমকি নেই, দাবি RAB কর্তার

আজ সোমবার বনানী পুজোমণ্ডপের নিরাপত্তা খতিয়ে দেখেন র‍্যাব মহাপরিচালক।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চলতি দুর্গাপুজোয় (Durgapujo) জঙ্গি হামলার সম্ভাবনা নিয়ে পরস্পর বিরোধী মন্তব্য করে চলেছেন দেশের মন্ত্রী ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্তারা। শুক্রবারই দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কার কথা জানিয়েছিলেন ঢাকার পুলিশ কমিশনার (Dhaka Police Commissioner) শফিকুল ইসলাম (Shafikul Islam)। রবিবার সংখ্যালঘুদের লক্ষ্য করে হামলার আশঙ্কা জানিয়েছিলেন শাসকদলের সেকেন্ড ইন কম্যান্ড (Awami League General Secretary) ওবায়দুল কাদের (Obaidul Kader)। কিন্তু আজ সোমবার র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (Rapid Action Battelion)  মহাপরিচালক এম খুরশীদ হোসেন (M Khurshid Hossain) জানিয়েছেন, চলতি পুজোয় জঙ্গি হামলার সম্ভাবনা নেই। তবে যে কোনও পরিস্থিতির মোকাবিলার জন্য র‍্যাব প্রস্তুত রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

এদিন রাজধানীর বনানী পুজোমণ্ডপের (Banani Puja Pandal) নিরাপত্তা খতিয়ে দেখার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘জঙ্গিদের উপরে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে যাতে অশান্তি পাকানোর ক্ষেত্রে ইন্ধন জোগানো না যায় তার জন্য সাইবার মনিটরিংও চলছে।’ যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য হেলিকপ্টারের (Helicopter) পাশাপাশি কম্যান্ডো বাহিনী (Commando Force), বম্ব ডিসপোজাল ইউনিট (Bomb Disposal Unit) ও ডগ স্কোয়াডকে (Dog Sqad) প্রস্তুত রাখা হয়েছে বলে জানান র‍্যাব কর্তা (RAB DG)।

শুক্রবারই ঢাকার  পুলিশ কমিশনার শফিকুল ইসলাম দাবি করেছিলেন, ‘দুর্গাপুজোয় হামলার লক্ষ্য নিয়ে ৫০ জন যুবক ঘর ছেড়ে জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে।’ এ বিষয়ে র‍্যাব মহাপরিচালকের বক্তব্য, ‘যারা ঘর ছেড়েছেন তাদের উপরে বিশেষ নজরদারি চলছে।  পুজোর পরেই তাদের পাকড়াও করার বিষয়ে আমরা আশাবাদী।’

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00