Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পায়ে হেঁটে মৃণাল কেশবপুরে

৭ ফেব্রুয়ারি রওনা দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলা ভাষার প্রতি ভালোবাসা। আর সেই ভালোবাসার টানে ৫২ ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত থেকে পায়ে হেঁটে বাংলাদেশ এসেছে মৃণাল দাস (৫৫)। মৃণাল বায়োসায়েন্সের ছাত্র। মৃণাল দাসের বাড়ি কলকাতার লেক গার্ডেনে। ৭ ফেব্রুয়ারি সেখান থেকে রওনা দেন। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে বাংলাদেশে প্রবেশ করেন। সেখান থেকে প্রথমে যান বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি সাগরদাঁড়ি। সেখানে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে মহাকবির স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ পারের বিদায় ঘাট, বুড়ো কাঠবাদাম গাছ তলা, জমিদার বাড়ির আম্রকাননসহ মধুপল্লী ঘুরে গত শনিবার বিকেলে কেশবপুর প্রেসক্লাবে আসেন।

মৃণাল দাস ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ থেকে বায়ো সায়েন্স নিয়ে পডা়শোনা করেছেন। আদত বাড়ি হুগলির চুঁচুড়ায়। অবিবাহিত। তিন দাদা ও বৌদিদের সঙ্গে থাকেন মৃণাল। ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা জানাতে এর আগে ২০১৯-য়ে বাংলাদেশ এসেছিলেন মৃণাল। তবে সে দফায় সাইকেল চালিয়ে। এবার গোটা পথ পায়ে হেঁটে অতিক্রম করার সিদ্ধান্ত নেন মৃণাল।

মৃণাল জানিয়েছেন, বাংলাভাষী হিসেবে তিনি গর্ব বোধ করেন। সুর ও ভাষার মেলবন্ধনের জন্য পিঠে থাকা ব্যাগে সঙ্গে রয়েছে ভারত-বাংলাদেশের জাতীয় পতাকা। বাংলাদেশবাসীর ভালোবাসায় তিনি মুগ্ধ। মুগ্ধ তাদের আন্তরিকতাতেও। একুশে ফেব্রুয়ারি সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যাবেন আগরতলা। সেখানেই শেষ হবে তাঁর পদযাত্রা।  মৃণালের এই ভালোবাসায় মুগ্ধ বাংলাদেশবাসী।

আরও পডুন নদীতে নৌকা চালিয়ে ৩৫ বছর সংসার টানছেন নাজমা

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00