Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা, তিনজন খালাসের রায়ে সন্তুষ্ট নন মা

ট্রাইব্যুনাল আদালত মূল অভিযুক্ত দিদির শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং বাকি তিনজন অপরাধীকে বেকসুর খালাস করেছেন। তবে এই আদালতের এই রায়ে একেবারেই অসন্তুষ্ট আছিয়ার মা আয়েশা বেগম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাস দুয়েক আগে মাগুরায় ৮ বছরের আছিয়াকে ধর্ষণের ঘটনায় রীতিমতো কেঁপে উঠেছিল গোটা বাংলাদেশ। গত ৬ মার্চ মাগুরার শ্রীপুর উপজেলায় অবস্থিত দিদির বাড়িতে ঘুরতে গিয়ে দিদির শ্বশুরের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয় আট বছরের নিষ্পাপ শিশু আছিয়া। তাঁকে রীতিমতো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর গত ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এই ঘটনায় দিদির স্বামী, দেওর, শাশুড়ি এবং শ্বশুর সকলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আছিয়ার মা। এবং সাক্ষ্যগ্রহণের পর ২৩ এপ্রিল থেকে বিচার কার্যক্রম শুরু করা হয়। প্রায় ২৯ জন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত হিটু শেখের বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রমাণিত হয়। এবং তিনি নিজেও পুলিশি জবানবন্দিতে নিজের অপরাধ স্বীকার করেন। অবশেষে ১৭ মে সমস্ত প্রমাণের ভিত্তিতে জেলার ট্রাইব্যুনাল আদালত মূল অভিযুক্ত দিদির শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং বাকি তিনজন অপরাধীকে বেকসুর খালাস করেছেন। তবে এই আদালতের এই রায়ে একেবারেই অসন্তুষ্ট আছিয়ার মা আয়েশা বেগম। 

তিনি জানিয়েছেন, ‘হিটু শেখের ফাঁসির আদেশ হলেও আরও তিন অপরাধীকে মুক্তি দেওয়া হয়েছে, এ রায় আমরা কেউই মেনে নিতে পারছি না। আদালত মূল অভিযুক্তকে উচ্চ সাজা দিয়েছেন ঠিকই। কিন্তু তিন অপরাধীকে বেকসুর খালাস করার পক্ষপাতী নই আমরা।’ আজ ১৭ মে শনিবার সকাল সাড়ে ৯ টা নাগাদ জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক এম জাহিদ হাসান এই রায় দিয়েছেন। নিষ্পাপ শিশুটিকে যৌন নির্যাতন মেরে ফেলার মামলায় অভিযুক্ত ছিলেন, শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখ, বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা রোকেয়া বেগম। আদালত হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এবং বাকিদের মুক্তি দিয়েছেন। তাতেই অসন্তুষ্ট শিশুটির মা আয়েশা বেগম।

আরও পড়ুনঃ মাগুরার‌ ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে দিদির শ্বশুরকে মৃত্যুদণ্ড দিল আদালত

শিশুটির পরিবার এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নিতে পারেন। টানা সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ১৩ মার্চ সে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় আছিয়া। এই ঘটনায় শিশুর দিদির পরিবারের বাকি তিনজনেরও মদত রয়েছে অভিযোগ এনে মামলা দায়ের করেন শিশুটির মা। এবার দেখা যাক বাকিদের শাস্তির জন্যে আছিয়ার পরিবারের তরফ থেকে আর কী ব্যবস্থা নেওয়া হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00