Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঢাকায় শুরুর দিকে চার ঘন্টা মিলবে মেট্রো পরিষেবা

আগামী ২৮ ডিসেম্বর মেট্রো রেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অপেক্ষার প্রহর শুরু। আগামী ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ঢাকা মেট্রো রেলের পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের দিন প্রথম টিকিট কেটে যাত্রী হিসেবে চড়বেন তিনি। তার পরের দিন অর্থা‍ৎ ২৯ ডিসেম্বর থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে মেট্রোর দরজা। তবে শুরুর দিকে দিনে চার ঘন্টা চালানো হবে পাতাল রেল। সেই সঙ্গে যাত্রী সংখ্যাও সীমিত রাখা হবে।

মেট্রো পরিষেবা নিয়ে গতকাল রবিবার জাপানের আন্তর্জাতিক সংস্থা জাইকার প্রতিনিধি, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও পরামর্শকদের নিয়ে বৈঠক করেন মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) শীর্ষ আধিকারিকরা। বৈঠকে শুরুতে মেট্রোরেল কীভাবে এবং কত সময় পরিচালনা করা হবে, যাত্রীদের কীভাবে ব্যবহারের সুযোগ দেওয়া হবে তা নিয়ে আলোচনা হয়। শুরুতে কম সময় চালানো এবং কম সংখ্যক যাত্রী বহনের বিষয়ে একমত হন বৈঠকে উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। শুরুতে চার ঘন্টা করে চালানোর জন্য পাঁচটি রেকই যথেষ্ট বলে মনে করছেন ডিএমটিসিএল আধিকারিকরা। যদিও ট্রায়াল রান দিয়ে ১২টি রেক প্রস্তুত রাখা তিন মাস বাদে সবগুলি রেক ব্যবহার করা হবে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মেট্রো রেলে যাতায়াতের বিষয়ে অভ্যস্ত হতে যাত্রীদের বেশ কিছুদিন সময় তাই শুরুতে ট্রেন চলাচলের সময় ও যাত্রীসংখ্যা সীমিত রাখা হচ্ছে। শুরুর দিকে চার ঘন্টা ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কীভাবে ওই চার ঘন্টা নির্ধারণ করা হবে, তা নিয়ে মুখ খুলতে চাননি তিনি।

মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা মোদির

সেতুতে টোল দিতে হবে প্রধানমন্ত্রীকেও, ছাড় পাবেন শুধু রাষ্ট্রপতি

ঢাকা মেট্রোয় তিন ফুট পর্যন্ত উচ্চতার শিশুদের ভাড়া লাগবে না

বাংলাদেশে প্রথম মেট্রোর চালকের আসনে থাকছেন এই তরুণী

ষড়যন্ত্র হলে প্রতিবাদ করবই, আমেরিকাকে কড়া বার্তা শেখ হাসিনার

নির্বাচনী প্রতিশ্রুতি কার্যকরের দাবিতে শেখ হাসিনাকে স্মারকলিপি দেবেন বাংলাদেশের সংখ্যালঘু নেতারা

ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত করতে পারবে না, কড়া বার্তা শেখ হাসিনার

রানি এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিচ্ছেন শেখ হাসিনা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00