Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Bangladesh: ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট, হিন্দু যুবকের সাত বছরের জেল

আজ বৃহস্পতিবার রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফেসবুকে ইসলাম ধর্মের ভিত্তিতে উস্কানিমূলক পোস্ট করার অপরাধে এখন হিন্দু যুবককে সাত বছরের জেলের সাজা শোনানো হয়েছে। সেই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেছেন।

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালের পয়লা ফেব্রুয়ারি জয়পুরহাটের পাচবিবি উপজেলার বাসিন্দা সুজন কুমার মহন্ত মুসলিম সম্প্রদায়ের পবিত্র কাবাঘরের ছবির সঙ্গে হিন্দু ধর্মাবলম্বীদের একটি ছবি সম্পাদনা করে ফেসবুকে পোস্ট করেন। আর ওই ফেসবুক পোস্ট ঘিরে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিন রাতেই পাঁচবিবি থানার পুলিশ সুজনকে আটক করে। বাজেয়াপ্ত করা হয় তার মোবাইল ফোন। পরের দিন সুজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করে পুলিশ।

দীর্ঘ পাঁচ বছর বাদে এদিন মামলার রায় দিতে গিয়ে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান বলেন, ‘আসামি সুজন মহন্তর বিরুদ্ধে আনীত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন-২০০৬–এর ৫৭ (১) ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ডিজিটাল আইনের ৫৭ (২) ধারায় অভিযুক্তকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হল।’  আসামির হাজতবাস মূল কারাদণ্ড থেকে বাদ যাবে বলেও রায়ে উল্লেখ করা হয়। সাইবার ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাওয়া হবে বলে জানিয়েছেন সাজাপ্রাপ্ত সুজন মহান্তর আইনজীবী।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00