Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রবীন্দ্রনাথকে কদর্য ভাষায় আক্রমণ, গায়ককে আইনি নোটিশ

নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জাতীয় সংগীত রচয়িতা এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে (Tagore) অসম্মান করার অভিযোগে আইনি নোটিশ পেলেন সংগীতশিল্পী মইনুল আহসান নোবেল (Mainul Ahsan Noble)। নোটিশ পাঠানো হয় রবিবার। জানা গিয়েছে, মাইনুল আহসানকে নোটিশ পাঠিয়েছেন আইনজীবী মিঠু বিশ্বাস। আগামী সাতদিনের মধ্যে তাঁকে ওই নোটিশের জবাব দিতে হবে।

মইনুল আহসানের বিরুদ্ধে অভিযোগ, তিনি ১০ ও ১১ অগাস্ট নোবেলের ভেরিফায়েড ফেসবুক পেজে  ‘নোবেল ম্যান’  থেকে রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় সংগীত (National anthem) নিয়ে পৃথক দুটি পোস্ট আপলোড করেন। যেখানে তিনি মনগড়া ভিত্তিহীন কাল্পনিক ও বিদ্বেষমূলক মন্তব্য করেছেন। জাতীয় সংগীতের বিরুদ্ধাচারণ করেছেন। রবীন্দ্রনাথের মতো একজন বিশ্বমানের কবির বিরুদ্ধে আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর অপপ্রচার করেছে। এই পোস্ট দেশের প্রতিটি নাগরিকের হৃদয়ে আঘাত করেছেন।ওই অপপ্রচার শাস্তিযোগ্য অপরাধ।

লিগ্যাল নোটিশে বলা হয়েছে, সংগীত শিল্পী মইনুল আহসান নোবেল (Mainul Ahsan Noble) গত ১০ ও ১১ অগাস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন- ‘আসুন! রবীন্দ্রনাথের সোনার বাংলা পরিত্যাগ করে আমার সোনার বাংলাকে ভালোবাসি। ভারতের চাটুকারিতা করতে করতে এখন নিজেকে গো-মূত্র সেবনকারী মনে হয়। ইয়াক থু!!’ এবং ১০ আগস্ট ‘রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার সাহিত্যচর্চা অবিলম্বে বাংলাদেশ থেকে বয়কট করা হোক। আমাদের জাতীয় কবি নজরুল (Nazrul Islam)! বিদ্রোহী কবি; যখন আমাদের অধিকার আদায়ে সক্রিয় ছিলেন, রোজ রোজ ব্রিটিশদের কাছে কারাবন্দি হতেন, কনডেম সেলে টর্চারের শিকার হচ্ছিলেন, তখন ব্রিটিশদের চাটুকারিতা করে সো-কল্ড বিশ্বকবি বিন্দাস আমাদের বাপ-দাদার রক্ত চুষে খাচ্ছিল।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00