Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খালেদা জিয়াকে ‘মাদার অফ ডেমোক্রেসি’ সম্মান দিল কানাডার সংগঠন

সম্মাননা দিয়েছে কানাডার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও)।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় অসামান্য অবদান রাখায় প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ‘মাদার অফ ডেমোক্রেসি’ সম্মান প্রদান করল কানাডার মানবাধিকার সংগঠন। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ‘গণতন্ত্র রক্ষায় অসামান্য অবদানের জন্য খালেদা জিয়াকে ‘মাদার অফ  ডেমোক্রেসি’ সম্মাননা দিয়েছে কানাডার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও)।’ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিএনপি চেয়ারপার্সনের ‘মাদার অফ ডেমোক্রেসি’ সম্মানপ্রাপ্তি সরকারের কাছে যথেষ্টই বিড়ম্বনার। যদিও শাসকদল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব খালেদার সম্মানপ্রাপ্তিকে গুরুত্ব দিতে নারাজ।

আশির দশকের শেষের দিকে সামরিক মদতপুষ্ঠ হুসেইন মহম্মদ এরশাদের সরকারকে বিরুদ্ধে রাজপথে নেমে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পত্নী খালেদা জিয়া। নব্বইয়ের শুরুতে জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন এরশাদ। ১৯৯১ সালের নির্বাচনে খালেদার নেতৃত্বে ক্ষমতা দখল করে বিএনপি। প্রথমবার প্রধানমন্ত্রী হন খালেদা।  ১৯৯৬ সালের ভোটে হেরে যায় বিএনপি। ক্ষমতা দখল করে আওয়ামী লীগ। পরে ২০০১ সালের ভোটে ফের বিএনপি ক্ষমতায় ফিরলে প্রধানমন্ত্রী হন খালেদা।

২০০৯ সালের নির্বাচনে ফের ক্ষমতার পালাবদল ঘটে। বিএনপির হাত থেকে ক্ষমতা চলে যায় শেখ হাসিনার আওয়ামী লীগের কাছে। খালেদার বিরুদ্ধে একের পর এক দুর্নীতির মামলা দায়ের হয়। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেলে যান তিনি। দু’বছরের বেশি সময় ধরে জেল খাটার পরে দেশে করোনার প্রকোপ শুরু হলে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয় তাঁকে। গত ১ ফেব্রুয়ারি টানা ৮১ দিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন। আর তার এক সপ্তাহের মধ্যেই এলো সুখবর।

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে ১২টি j-10c যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ধন্যি মেয়ে, এবার ডক্টরেট হলেন সৃজিত ঘরণী মিথিলা

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া হবে না, সাফ জানালেন পাক বিদেশ মন্ত্রী

দেশত্যাগের বর্ষপূর্তির দিনেই প্রতীকি ফাঁসিতে ঝোলানো হলো শেখ হাসিনাকে

হায়রে বাংলাদেশ! শেখ মুজিবের ছবি টাঙানোয় বরখাস্ত প্রধান শিক্ষিকা

একাত্তরের মুক্তিযুদ্ধে পাক সেনাদের খুন-ধর্ষণকে সমর্থন ইউনূসের আইন উপদেষ্টার

রাষ্ট্রদ্রোহ মামলায় জেলবন্দি ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিন আর্জি ফের খারিজ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00