Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আচমকাই শেখ হাসিনার কাছে গৌতম আদানি, জল্পনা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তাঁর সংস্থার কাছ থেকে বাংলাদেশ বিদ্যু‍ৎ কেনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে ধন্যবাদ জানালেন ভারতের অন্যতম শীর্ষ শিল্পপতি তথা আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা নিজের টুইটার হ্যান্ডেলেও পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ঘনিষ্ঠ’ শিল্পপতি। আচমকাই শেখ হাসিনার সঙ্গে আদানি গোষ্ঠীর কর্ণধারের সাক্ষা‍ৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে।  

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১০টার দিকে ব্যক্তিগত বিমানে ঢাকায় আসেন গৌতম আদানি। বেলা ১১টার সময়ে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে ঢাকা ছাড়েন। পুরো সফরটিই অত্যন্ত গোপন রাখা হয়েছিল। আর তাতেই জল্পনা শুরু হয়েছে, শুধুই কী তাঁর সংস্থা থেকে বিদ্যু‍ৎ কেনার জন্য ধন্যবাদ দিতে ঢাকায় এসেছিলেন মোদি ঘনিষ্ঠ শিল্পপতি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে। বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ অবশ্য জানিয়েছেন, ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি গোষ্ঠীর বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি উৎপাদন শুরু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে এসেছিলেন গৌতম আদানি।

ঢাকা ছেড়ে যাওয়ার পরেই নিজের টুইটারে শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কথা জানিয়ে টুইট করেছেন আদানি কর্তা। টুইটে বঙ্গবন্ধু কন্যার সঙ্গে তাঁর দুটি ছবিও আপলোড করেন। সেই সঙ্গে লেখেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার আলট্রা সুপার ক্রিটিক্যাল গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের পুরো সক্ষমতায় উৎপাদন বুঝিয়ে দিতে পেরে সম্মানিত। করোনা মহামারির মধ্যেও যারা কাজ করে মাত্র সাড়ে তিন বছরে বিদ্যুৎকেন্দ্রটিতে উৎপাদন শুরু করতে সাহায্য করেছেন সেই ভারত ও বাংলাদেশের  টিমকে কুর্নিশ জানাচ্ছি।’

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

0:00