Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাসিনা জমানার প্রাক্তন প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমানায় দায়িত্ব পালন করা দেশের প্রাক্তন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরেই প্রাক্তন  প্রধান বিচারপতিকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। স্বাধীন বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনও প্রধান বিচারপতিকে গ্রেফতার করা হল। ঢাকা গোয়েন্দা পুলিশের গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার নাসিরুল ইসলাম জানিয়েছেন, ‘প্রাক্তন প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জে তিনটি মামলা রয়েছে।’

শেখ হাসিনা জমানায় ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এ বি এম খায়রুল হক। ২০১১ সালে ১৭ মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসরে যান তিনি। অবসর গ্রহণের কয়েক বছর বাদে আইন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। গত বছরের ৫ অগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটলে ১৩ অগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন। এর পর তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

প্রধান বিচারপতি থাকাকালীন এবিএম খায়রুল হক ত্রয়োদশ সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন। এছাড়াও প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন বলে রায় দিয়েছিলেন।  খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের নির্দেশ দিয়ে বিএনপির রোষানলে পড়েছিলেন। মোল্লা মুহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় আসীন হওয়ার পরেই খায়রুল হককে গ্রেফতারের দাবি জানান বিএনপি নেতারা। অবশেষে সেই দাবি মেনে এদিন সকালে গ্রেফতার করা হয় দেশের প্রাক্তন প্রধান বিচারপতিকে। উল্লেখ্য, এর আগে হাসিনা জমানায় দায়িত্ব পালন করা দেশের প্রাক্তন দুই প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকেও গ্রেফতার করা হয়েছিল। তাছাড়া আওয়ামী লীগ জমানায় নিয়োগপ্রাপ্ত সুপ্রিম কোর্টের একাধিক বিচারপতিকে বরখাস্ত করা হয়েছিল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00