Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশে ভয়াবহ বন্যায় মৃত ৫২, জলবন্দি ৫৫ লাখের বেশি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নজিরবিহীন বন্যার সাক্ষী দেশ। চলতি বন্যায় বুধবার পর্যন্ত দেশের ১১ জেলায় মোট ৫২ জন প্রাণ হারিয়েছেন। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ফেনীতে। ওই জেলায় এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছেন ৫৫ লাখের বেশি মানুষ। বন্যা দুর্গত এলাকায় ঠিকমতো ত্রাণ না পৌঁছনোয় সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। অনেক জায়গাতে ত্রাণ সামগ্রী ও আর্থিক সাহায্য লুঠ করার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের বিরুদ্ধে।

চলতি মাসের মাঝামাঝি সময়ে লাগাতার বৃষ্টির কারণে কুমিল্লা, ফেনী-সহ দেশের উত্তরাঞ্চলের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। তার উপরে ত্রিপুরার ডম্বুর বাঁধের লকগেট খুলে দেওয়ার কারণে পরিস্থিতির আরও অবনতি ঘটে। জলবন্দি হয়ে পড়েন ১১ জেলার বিস্তীর্ণ এলাকার বাসিন্দা। রেললাইনে বন্যার জল উঠে যাওয়ায় ঢাকা-চট্টগ্রামের মধ্যে রেল যোগাযোগও বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে বন্যা পরিস্থিতির খানিক উন্নতি ঘটেছে।

আজ বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা জানিয়েছেন, গত ২০ অগস্ট থেকে এখনও পর্যন্ত ভয়াবহ বন্যায় মোট ৫২ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ৩৯ জন পুরুষ, ৬ জন মহিলা ও সাত শিশু রয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ফেনীতে। ওই জেলায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কুমিল্লায় ১৪ জন, চট্টগ্রামে ৬ জন, নোয়াখালীতে ৮ জন, কক্সবাজারে ৩ জন এবং খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া  লক্ষীপুর ও মৌলভী বাজারে ১ জন করে মারা গিয়েছেন। বন্যা দুর্গত এলাকায় ৪ হাজার ৪০৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ওই  আশ্রয়কেন্দ্রে ৫ লাখ ২ হাজার ৫০১ জন মানুষ আশ্রয় নিয়েছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00