বাংলাদেশে বিপন্ন হিন্দুরা, খুনের হুমকি দিয়ে ধর্মান্তকরণের ফর্মে সই করাচ্ছে জামায়াত ইসলামী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেই দেশ জুড়ে শুরু হয়েছে হিন্দু খেদাও ও হিন্দু নিধন যজ্ঞ। পাকিস্তানের চর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন খোদ অন্তর্বর্তী সরকার প্রশাসন থেকে হিন্দু আধিকারিকদের তাড়ানো শুরু করেছে। বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে একজনও হিন্দু নেই। প্রশাসনের তরফ থেকে যেমন হিন্দু খেদাও অভিযান শুরু হয়েছে, তেমনই মৌলবাদী দল জামায়াত ইসলামী ও ইসলামি আন্দোলন বাংলাদেশের তরফে গ্রামাঞ্চলের হিন্দুদের দেশ ছাড়া ও প্রাণে মারার হুমকি দিয়ে দলে যোগ দেওয়ানো চলছে। সেই সঙ্গে ধর্মান্তকরণের ফর্মে জোর করে সই আদায় করার কাজও চলছে। মৌলবাদীদের এমন চাপের মুখে আতঙ্কে গুটিয়ে গিয়েছেন হিন্দুরা।

গত ২ সেপ্টেম্বর খুলনা জেলার দাকোপ উপজেলার চালনা পৌরসভার খলিশা এলাকার বাসিন্দা তথা গ্রামীণ চিকি‍ৎসক ধীরকৃষ্ণ রায়কে হুমকি দিয়ে ইসলামী  আন্দোলন বাংলাদেশ দলে  যোগ দিতে বাধ্য করা হয়। যোগ না দিলে কোতল করা হবে বলেও হুমকি দেন দাকোপ উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের  সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সংখ্যালঘু বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম। বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে হইচই শুরু হতেই শফিকুল ইসলাম দাবি করেছেন, ধীর কৃষ্ণ রায় নিজেই আগ্রহী হয়ে তাদের দলে যোগ দিয়েছেন। দলের গঠনতন্ত্র অনুযায়ী যে কোনও ধর্মের লোক ইসলামী আন্দোলন করতে পারবে।

খুলনার ধীর কৃষ্ণের পাশাপাশি গত ৭ সেপ্টেম্বর লালমনিরহাটের খুনিগাছি ইউনিয়নের কালমাটির ২ নম্বর ওয়ার্ডের ২৭ জন হিন্দুকে দেশত্যাগ ও খুনের হুমকি দিয়ে সদস্যপদ নিতে বাধ্য করে জামায়াত ইসলামী। সেই সঙ্গে ধর্মান্তকরণের ফর্মেও সই করানো হয়। আর লজ্জাজনক ও ভয়ঙ্কর ঘটনার নেতৃত্ব দেন লালমনিরহাট জেলার জামায়াত ইসলামীর সহকারী সম্পাদক হাফেজ শাহ আলম। হিন্দু পরিবারগুলিকে কোরান-হাদিস সহ বিভিন্ন ধর্মীয়গ্রন্থও তুলে দেওয়া হয়। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের এক নেতা জানিয়েছেন, শুধু খুলনা কিংবা লালমনিরহাটেই নয় দেশের বিভিন্ন জেলাতেই হিন্দুদের দেশ ছাড়ার হুমকি দিয়ে দলে যোগ দিতে বাধ্য করছে জামায়াত ইসলামী-সহ মৌলবাদী দলগুলি।

‘ক্ষমতায় গেলে বাংলাদেশকে আফগানিস্তান বানাব’, হুঙ্কার ইউনূস ঘনিষ্ঠ জঙ্গি নেতার

নববর্ষের দিন ‘মঙ্গল শোভাযাত্রা’ বের করা যাবে না, হুমকি মুসলিম জঙ্গি সংগঠনের

সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন রাখা যাবে না, হুঙ্কার বাংলাদেশের মৌলবাদী নেতার

‘ইসলাম দুশমনদের উপদেষ্টা মানব না, ইউনূসকে এবার হুমকি মৌলবাদী নেতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]