Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৭২ ঘন্টার পরে নেওয়া যাবে না ধর্ষণের অভিযোগ, তালিবানি ফতোয়া বিচারকের

বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার শাহবাগ থেকে ‘শিকল ভাঙার পদযাত্রা’ নামে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রেইনট্রি ধর্ষণ মামলায় পাঁচ অভিযুক্তকে বেকসুর খালাস করার পাশাপাশি পুলিশকে ৭২ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে ধর্ষণের অভিযোগ না নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কামরুন্নাহার। আর বিচারকের ওই তালিবানি ফতোয়ার বিরুদ্ধে ফুঁসছে গোটা দেশের সাধারণ মানুষ। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার শাহবাগ থেকে ‘শিকল ভাঙার পদযাত্রা’ নামে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হয় মিছিল। ওই কর্মসূচি থেকে ১৮৭২ সালে প্রণীত সাক্ষ্যপ্রমাণ আইনের ১৫৫(৪) ধারা বাতিলের দাবিও তোলা হয়। ।

বনানীর রেইনট্রি হোটেলে বেসরকারি এক বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের মামলার রায় দিতে গিয়ে বৃহস্পতিবার কার্যত পুলিশকে তুলোধনা করার পাশাপাশি সরকারি আইনজীবীকেও তীব্র তিরস্কার করেন বিচারক কামরুন্নাহার। এমনকী ৭২ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে আর ধর্ষণের মামলা গ্রহণ না করারও নির্দেশ দেন তিনি। আর ওই নির্দেশেরণ বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে।

প্রতিবাদ সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেহনুমা আহমেদ বলেন, ‘একবিংশ শতকে এসে একটি স্বাধীন দেশে এই ধরনের রায় হতে পারে না৷ আদালতের বিচার করার কথা, ক্যারেক্টার সার্টিফিকেট (চারিত্রিক সনদ) দেওয়ার কথা নয়৷ বিচারক পুলিশকে বলছেন, ৭২ ঘণ্টার পরে ধর্ষণ মামলা না নিতে৷ তার মানে, ধর্ষণ করে ৭২ ঘণ্টা নারীকে আটকে রাখলেই পুলিশ আর মামলা নেবে না?’ আইনজীবী ফারাহ হোসেন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই সাক্ষ্য আইনের ১৫৫(৪) ধারা বাতিলের দাবি জানিয়ে আসছি৷ আজ একটি মামলার রায়ে দেখা গেল, যে নারীরা বিচার চাইতে এসেছেন, তাঁদের বিচার না দিয়ে বরং তাঁদের চরিত্র নিয়ে কথা বলা হল। ৭২ ঘণ্টার মধ্যে অভিযোগ না জানানো হলে মামলা নেওয়া হবে না বলে একজন বিচারক পুলিশকে নির্দেশ দিয়েছেন। যিনি আবার মহিলা। এর চেয়ে লজ্জার আর কিছু নেই।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00