গ্যাস চেম্বারে পরিণত ঢাকা, বিষাক্ত ধোঁয়া থেকে বাঁচতে সবাইকে মাস্ক পরার পরামর্শ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারতের রাজধানী দিল্লির মতোই বিষাক্ত ধোঁয়ায় ঢেকেছে ঢাকা। গত কয়েকদিন ধরেই গ্যাস চেম্বারে পরিণত হয়েছে বাংলাদেশের রাজধানী। বাতাসের মান মাঝেমধ্যে অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে গিয়েছে। এই পরিস্থিতিতে ঘরের বাইরে গেলে সবাইকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সংবেদনশীল ব্যক্তিদের জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ারও অনুরোধ জানিয়েছে পরিবেশ অধিদফতর।

গত কয়েকদিন ধরেই রাজধানী ঢাকার বায়ুদূষণের লাগাতার অবনতি ঘটছিল। ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। শুষ্ক ধুলো পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছে। মঙ্গলবার সকালেই বায়ুদূষণে বিশ্বের ১২৬ শহরের মধ্যে শীর্ষে পৌঁছে যায় ঢাকা। সকাল সাড়ে ৮টার দিকে বায়ুর মান ছিল ২৪১। বায়ুর এই মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। এদিন ঢাকার বাতাসে পিএম ২.৫ এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ৩৩ শতাংশ বেশি ছিল।

পরিস্থিতি ভয়াবহ উঠছে দেখে বিকেলেই রাজধানীর বাসিন্দাদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে পরিবেশ অধিদফতর। একদিকে সাধারণ মানুষকে ঘরের বাইরে গেলে যেমন মাস্ক পরার অনুরোধ জানানো হয়েছে, তেমনই বায়ুদূষণ রোধে বেশ কয়েকটি আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। তার মধ্যে যেমন রয়েছে, কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা, তেমনই  নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন করা। তাছাড়া নির্মাণসামগ্রী ঢেকে রাখা, নির্মাণসামগ্রী পরিবহনের সময় ট্রাক বা লরি ঢেকে নেওয়া, নির্মাণস্থলের আশপাশে দিনে অন্তত দুবার জল ছিটানো, পুরোনো ও ধোঁয়া তৈরি করা যানবাহন রাস্তায় বের না করা।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]