Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশে বিধ্বংসী ‘হামুন’ কাড়ল প্রাণ, কার্যত লণ্ডভণ্ড কক্সবাজার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় ‘হামুন’ বাংলাদেশে তাণ্ডব চালাতে পারে আগেই আশঙ্কা করা হয়েছিল। তবে ‘হামুন’-এর প্রভাব যে এতটা মারাত্মক হবে তা ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি। কক্সবাজার কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি। এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যার পরেই গতিপথ বদলে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে শুরু করে এই ঘূর্ণিঝড়। তাণ্ডব চালিয়ে রাত ১টার পর সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে।

উপকূলীয় এলাকা থেকে ৩ লক্ষের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। ঝড়ের গতিবেগে গাছপালা-ঘরবাড়ি ভেঙে পড়তে শুরু করে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায় কক্সবাজারজুড়ে।  ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিবেগে উপকূল স্পর্শ করলেও পরে গতিবেগ ছাড়ায় ১০০ কিমি। বাংলাদেশের স্থানীয় সময় রাত ৮টা নাগাদ কক্সবাজারে ঘণ্টায় ১০৪ কিমি বেগে আঘাত হানে ‘হামুন’।  উপজেলা মহেশখালী, প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনেও ঝড়ের প্রভাব পড়েছে। কক্সবাজার শহরের পাহাড়তলীতে মাটির দেওয়াল চাপা পড়ে ১ জন, মহেশখালী উপজেলায় গাছচাপা পড়ে ১ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে।

সন্ধ্যে ৬.৩০টার পর থেকেই কক্সবাজার উপকূলে আঘাত হানতে শুরু করে হামুন। ৩-৪ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস দেখা যায়। একটানা  রাত ৯.৩০টা পর্যন্ত কক্সবাজার উপকূল ও পার্শ্ববর্তী অঞ্চলে তাণ্ডব চলে।  শহরের প্রধান সড়কে গাছ উপড়ে পড়ে। বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইনের ক্ষতি হয়েছে ।

মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ১১ জেলার ২,৭৩,১৫২জনকে আশয়কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে।  রাত ১টা নাগাদ আবহাওয়া অধিদপ্তর জানায়, ‘হামুন’ দুর্বল হয়ে চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। আরও বৃষ্টি ঘটিয়ে দুর্বল হবে। সমুদ্রবন্দরগুলোকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অফিস। তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রায় সাড়ে ২১ ঘণ্টা পর বরিশাল থেকে সব ধরনের নৌযান চলাচল আবার শুরু হয়েছে। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00