Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের করোনা সুনামি, বুস্টার ডোজ নেওয়ার অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর

গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩৫৭ জন। তাঁদের মধ্যে ৩২৮ জনই রাজধানী ঢাকার বাসিন্দা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সব প্রতিরোধ গুঁড়িয়ে দিয়ে দেশে হু-হু করে বাড়ছে করোনার (Coronavirus) সংক্রমণ। দৈনিক সংক্রমণের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ হার (Positivity Rate)। গত ২৪ ঘন্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে হয়েছে ৩৫৭ জন। নতুন করে আক্রান্তের মধ্যে ৩২৮ জনই রাজধানী ঢাকার (Dhaka) বাসিন্দা। এক লাফে সংক্রমণ হার ৫ দশমিক ৭৬ শতাংশে পৌঁছে গিয়েছে। অর্থা‍ৎ প্রতি ১৮ জনের নমুনা পরীক্ষায় একজনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

দেশে যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে তাতে উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রী (Health Minister) জাহিদ মালেক (Jahid Malek)। বৃহস্পতিবার ওষুধ প্রস্তুতকারি প্রতিষ্ঠানগুলির আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমাদের দেশে করোনা ক্রমশ বাড়ছে। পড়শি দেশগুলিতেও সংক্রমণ ঊর্ধ্বমুখী। তাই এখনও যারা বুস্টার ডোজ নেননি, তাঁদের অনুরোধ করছি দ্রুত বুস্টার ডোজ নিয়ে নিন। কেননা, বুস্টার ডোজ নেওয়া থাকলে মৃত্যুঝুঁকি নেই বললেই চলে।’

এদিন স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় ৬ হাজার ২০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫ দশমিক ৭৬ শতাংশ। বুধবার শনাক্তের হার ছিল ৩ দশমিক ৮৮ শতাংশ। নতুন করে আরও ৩৫৭ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্ত হলেন ১৯ লাখ ৫৪ হাজার ৯৯৪ জন। নতুন করে কারও মৃত্যু হয়নি। ফলে মারণ ভাইরাসে প্রাণহানির সংখ্যা ২৯ হাজার ১৩১ জনেই রয়েছে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00