Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করোনায় তৃতীয় ঢেউয়ে সর্বোচ্চ মৃত্যু, একদিনে প্রাণ হারালেন ৪৩ জন

গত বছরের ১৫ সেপ্টেম্বর করোনার ছোবলে একদিনে প্রাণ হারিয়েছিলেন ৫১ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ কিছুটা স্বস্তি দিলেও উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু। গত ২৪ ঘন্টায় দেশজুড়ে মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ৪৩ জন। তার মধ্যে ১২ জনই খুলনা বিভাগের বাসিন্দা। করোনার তৃতীয় ঢেউ শুরু হওয়ার পরে এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গত বছরের ১৫ সেপ্টেম্বর করোনার ছোবলে একদিনে প্রাণ হারিয়েছিলেন ৫১ জন। প্রচণ্ড শীতের কারণেই মারণ ভাইরাসে প্রাণহানির সংখ্যা বেড়েছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

চলতি বছরের শুরুতেই দেশে আছড়ে পড়েছিল করোনার তৃতীয় ঢেউ। দৈনিক সংক্রমণ ১৬ হাজারের গণ্ডিও ছাড়িয়ে গিয়েছিল। পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় গত ১৩ জানুয়ারি থেকে বিধি-নিষেধ জারির পথে হেঁটেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি ৫০ শতাংশ জনবল নিয়ে সরকারি ও বেসরকারি অফিস চালু হয়েছে। যদিও গত কয়েকদিন ধরেই সংক্রমণ নিম্নমুখী। কিন্তু দৈনিক মৃত্যু উদ্বেগ বাড়িয়ে চলছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় দেশের ৮৭১টি ল্যাবরেটরিতে ৪১ হাজার ৬৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০ দশমিক শূন্য তিন শতাংশ। অর্থা‍ৎ প্রতি পাঁচ জনের নমুনা পরীক্ষায় একজনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৩৫৪ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৮ লাখ ৮৯ হাজার ২৫৫ জনে। একদিনে প্রাণ হারিয়েছেন ৪৩ জন। যার ফলে দেশে করোনার বলি হলেন ২৮ হাজার ৬৭০ জন।’

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে ১২টি j-10c যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ধন্যি মেয়ে, এবার ডক্টরেট হলেন সৃজিত ঘরণী মিথিলা

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া হবে না, সাফ জানালেন পাক বিদেশ মন্ত্রী

দেশত্যাগের বর্ষপূর্তির দিনেই প্রতীকি ফাঁসিতে ঝোলানো হলো শেখ হাসিনাকে

হায়রে বাংলাদেশ! শেখ মুজিবের ছবি টাঙানোয় বরখাস্ত প্রধান শিক্ষিকা

একাত্তরের মুক্তিযুদ্ধে পাক সেনাদের খুন-ধর্ষণকে সমর্থন ইউনূসের আইন উপদেষ্টার

রাষ্ট্রদ্রোহ মামলায় জেলবন্দি ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিন আর্জি ফের খারিজ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00