Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাড়া ফেলে দিয়েছে কুমিল্লার কাঁচা লঙ্কার রসগোল্লা!

নতুন স্বাদের মিষ্টির স্বাদ নিতে অনেকেই ছুটে আসছেন কুমিল্লায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: মিষ্টিপ্রেমীদের কাছে রসমালাই মানেই কুমিল্লা। অনেকেই শুধুমাত্র রসমালাইয়ের স্বাদ নিতে কুমিল্লায় ছুটে আসেন। এবার সেই রসমালাইয়ের শহর মজেছে কাঁচা লঙ্কার রসগোল্লায়। কয়েকদিন আগে বাজারে এসেই হইচই ফেলে দিয়েছে। নতুন স্বাদের মিষ্টির স্বাদ নিতে অনেকেই ছুটে আসছেন কুমিল্লায়।

যাঁর উদ্যোগে কাঁচা লঙ্কার রসগোল্লা বাজার মাতাচ্ছে সেই  টমছম ব্রিজ রেলিশ বেকারি অ্যান্ড কনফেকশনারির কর্ণধার মাসুদ খন্দকার জানিয়েছেন, মিষ্টিপ্রেমীদের কীভাবে নতুন মিষ্টির স্বাদ দেওয়া যায়, তা নিয়ে অনেকদিন ধরেই চিন্তাভাবনা চলছিল। অবশেষে কিছুটা ব্যতিক্রমী মিষ্টি আনতেই কাঁচালঙ্কার রসগোল্লা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মিষ্টি সাধারণ ক্রেতাদের ভাল লাগবে কিনা, তা নিয়ে কিছুটা সংশয় ছিল। তাই প্রথমে পরীক্ষামূলকভাবে ১৫ কেজি ছানার রসগোল্লা তৈরি করা হয়। নতুন মিষ্টির কথা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই চাহিদা বাড়তে থাকে। বর্তমানে দিনে ৩০০ কেজি ছানার কাঁচা লঙ্কার রসগোল্লা তৈরি হচ্ছে।’

নতুন মিষ্টির রং সবুজ। কোনও রাসায়নিক রং ব্যবহার করে ওই রং আনা হয়েছে কিনা জানতে চাওয়া হলে মাসুদ খন্দকার বলেন, ‘রসগোল্লা তৈরিতে কোনও রাসায়নিক ব্যবহার করা হচ্ছে না। প্রতি কেজি ছানার সঙ্গে ১০০ গ্রাম কাঁচা লঙ্কা  মিহি করে বেঁটে মেশানো হচ্ছে। তাতেই সবুজ রং চলে আসছে।’

বেশ কয়েকজন ক্রেতা জানালেন, ‘কাঁচা লঙ্কার হলেও নতুন রসগোল্লা যথেষ্টই মিষ্টি। তবে তার সঙ্গে ঝালেরও স্বাদ মিলছে। ঝাল-মিষ্টি মিলিয়ে যথেই সুস্বাদু নতুন রসগোল্লা।’

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে ১২টি j-10c যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ধন্যি মেয়ে, এবার ডক্টরেট হলেন সৃজিত ঘরণী মিথিলা

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া হবে না, সাফ জানালেন পাক বিদেশ মন্ত্রী

দেশত্যাগের বর্ষপূর্তির দিনেই প্রতীকি ফাঁসিতে ঝোলানো হলো শেখ হাসিনাকে

হায়রে বাংলাদেশ! শেখ মুজিবের ছবি টাঙানোয় বরখাস্ত প্রধান শিক্ষিকা

একাত্তরের মুক্তিযুদ্ধে পাক সেনাদের খুন-ধর্ষণকে সমর্থন ইউনূসের আইন উপদেষ্টার

রাষ্ট্রদ্রোহ মামলায় জেলবন্দি ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিন আর্জি ফের খারিজ

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00