Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যৌথ নদী কমিশনের বৈঠকে তিস্তার জল বন্টন নিয়ে হেস্তনেস্ত চাইবে বাংলাদেশ

তিস্তার জল না পেলে নয়াদিল্লিকে দেওয়া বেশ কিছু সুবিধা প্রতাহ্যারের পথে হাঁটতে পারে ঢাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোদি সরকারের (Modi Government) কথায় আর ভরসা রাখতে চাইছে না বাংলাদেশ (Bangladesh)। বরং আগামী বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত যৌথ নদী কমিশনের (Joint River Commission) বৈঠকে তিস্তার জলবন্টন (Teesta Treaty) নিয়ে হেস্তনেস্ত করার দাবি জানাবেন বাংলাদেশের জলসম্পদ উন্নয়ন মন্ত্রকের আধিকারিকরা। তিস্তার জল না পেলে নয়াদিল্লিকে দেওয়া বেশ কিছু সুবিধা প্রতাহ্যারের পথে হাঁটতে পারে ঢাকা।

২০১০ সালে ভারত-বাংলাদেশের যৌথ নদী কমিশনের (JRC) শেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকেই তিস্তার জলবন্টন নিয়ে ফর্মূলা তৈরি হয়েছিল। যদিও নানা কারণে তিস্তা চুক্তি স্বাক্ষর হয়নি। ভারতে রাজনৈতিক পালাবদলের পরে মোদি সরকারের পক্ষ থেকে গত আট বছর ধরে শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতিই দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (West Bengal Chief Minister Mamata Banerjee) তিস্তা চুক্তির বিষয়ে রাজি করানোর কোনও চেষ্টাই হয়নি। বর্তমানে মোদি সরকারের সঙ্গে তৃণমূল কংগ্রেস সভানেত্রীর সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ফলে আদৌ তিস্তা চুক্তি স্বাক্ষর হবে কিনা, তা নিয়ে সন্দিহান বাংলাদেশ সরকারের শীর্ষ মহল। তাই এবার মোদি সরকারকে তিস্তা চুক্তি নিয়ে অবস্থান স্পষ্ট করার দাবি জানানো হবে।

বিদেশ সচিব মাসুদ বিন মোমেন (Foreign Secretary Masud Bin Momen) জানিয়েছেন, ২৫ অগস্ট যৌথ নদী কমিশনের বৈঠক। তার আগে মঙ্গলবার ও বুধবার দিল্লিতে দুই দেশের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব ও যৌথ নদী কমিশনের আধিকারিক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। পরে মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। দীর্ঘ এক যুগ পরে যৌথ নদী কমিশনের বৈঠক যথেষ্টই ইতিবাচক। সূত্রের খবর, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা নদীর জলবন্টন বিষয়ে জোর দেওয়া হবে। তাছাড়া ২০২৬ সালে গঙ্গার জলবন্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন চুক্তি নিয়েও আলোচনা হবে।  

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, উঠল দাবি

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

চার বছরের মেয়েকে গলা টিপে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

0:00