Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইউনূসের জমানায় ধর্ষণের স্বর্গরাজ্য বাংলাদেশ, ৭২ ঘন্টায় ধর্ষিতা ৬৫ জন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘এসো ধর্ষণ করি, নতুন বাংলাদেশ গড়ি’। মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে এমন শ্লোগান। খুন-রাহাজানির পরে ধর্ষণের স্বর্গরাজ্য হয়ে উঠেছে বাংলাদেশ। ৭২ ঘন্টায় দেশজুড়ে ৬৫ জন ধর্ষিতা হয়েছেন। তার মধ্যে গণধর্ষণের মতো ঘটনাও ঘটেছে। আর এমন ঘটনাতে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। অভিভাবকরা মেয়েদের স্কুল-কলেজে পাঠানো বন্ধ করে দিয়েছেন। শুধু তাই নয়, রাত জেগে বাড়ি পাহারা দিচ্ছেন পুরুষরা। লাগাতার ধর্ষণের ঘটনায় প্রবীণদের কাছে ফিরেছে মুক্তিযুদ্ধের ভযাবহ স্মৃতি। সেই সময় বাড়ি-বাড়ি ঢুকে মেয়েদের গণধর্ষণ করেছিল গণহত্যাকারী পাক ফৌজ ও জামায়াত ইসলামীর সদস্যরা। ৭২ ঘন্টায় ৬৫টি ধর্ষণের ঘটনার পরেই স্বরাষ্ট্র উপদেষ্টা তথা ধর্ষকদের বান্ধব জাহাঙ্গীর আলম চৌধুরীর ইস্তফার জোরালো দাবি উঠেছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল চারটের মধ্যে তাকে পদত্যাগের জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন পড়ুয়ারা।

গত ৫ অগস্ট শেখ হাসিনা সেনা বিদ্রোহের মুখে দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পরেই বাংলাদেশে আইনশৃঙ্খলা রসাতলে গিয়ে পৌঁছেছে। প্রকাশ্যে চলছে ছিনতাই, খুন, তোলাবাজি। সাধারণ মানুষ রাতেই নয়, দিনের বেলাতেও রাস্তায় চলাফেরা করতে ভয় পাচ্ছেন। বনশ্রীতে দিনে-দুপুরে এক সোনা ব্যবসায়ীর উপরে চড়াইও হয়ে ডাকাতি করার পাশাপাশি তাকে গুলি করেছে দুষ্কৃতীরা। আশুলিয়ায় দিনেদুপুরে জনপ্রিয় অভিনেতা আজাদের বাড়িতে ঢুকে লুটপাট চালানোর পাশাপাশি গুলিও চালানো হয়। গুলিতে গুরুতর জখম হন অভিনেতা।

ঢাকা থেকে টাঙ্গাইলগামী চলন্ত বাসে উঠে দুই হিন্দু মহিলাকে গণধর্ষণ করেছে ডাকাত দল। বাউফলে প্রকাশ্য দিবালোকে বাড়িতে ঢুকে এক গৃহবধূকে গণধর্ষণ করেছে অপরাধীরা। রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল-সহ বিভিন্ন শহরে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেছে। মাদ্রাসা ছাত্রী থেকে শুরু করে বয়স্ক মহিলা-কেউই রেহাই পাচ্ছেন না নরপিশাচদের হাতে। থানায় লিখিত অভিযোগ জানানো সত্বেও ধর্ষকদের গ্রেফতার করা হয়নি। উল্ট স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে বাংলাদেশ পুলিশের আইজি্ কোরাসসুরে বলছেন, ধর্ষণের ঘটনা ঘটেনি। আর তাতে আরও উৎসাহিত হয়ে পড়েছে অপরাধী ও ধর্ষকরা। অপরাধীদর বিরুদ্ধে ইউনূস সরকারের নরম মনোভাবে ফুঁসছেন সাধারণ মানুষ। অনেকেই ক্ষোভ উগরে দিয়ে বলছেন, ‘শেখ হাসিনার জমানায় আমরা অনেক শান্তিতে দিন কাটাতাম। এ কোনও বাংলাদেশ। আফগানিস্তানের চেয়েও তো পরিস্থিতি ভয়ঙ্কর।’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00