Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুজোয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার আশঙ্কা হাসিনার মন্ত্রীর

সতর্ক রয়েছে প্রশাসন, আশ্বাস মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চলছে পুজো। তাছাড়া সামনেই জাতীয় সংসদ নির্বাচন। পুজো এবং জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের পরিস্থিতি তেতে উঠতে পারে। এমন আশঙ্কার কথা শোনালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তথা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার সংবাদমাধ্যমের প্রতিনিধিদের তিনি বলেন, মাত্র ১৪ মাস বাদে নির্বাচন। একটি অশুভ শক্তি ক্রমেই সক্রিয় হয়ে উঠছে। তাদের নিশানায় বাংলাদেশে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের মানুষ। তারা হিন্দুদের ওপর হামলা চালিয়ে ভারত সরকারকে এই বার্তাই দিতে চাইবে যে কাজটা আওয়ামী লীগ করেছে। বোঝাতে চাইবে, শাসকদলের হাতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা মোটেই নিরাপদে নেই। এদের ব্যাপারে প্রত্যেকের সতর্ক থাকা প্রয়োজন।

প্রধানমন্ত্রী হাসিনা এবং তাঁর সরকার যে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুদের রক্ষা করে এসেছে এবং আগামীদিনেও রক্ষা করবে, তার প্রমাণ দিতে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে টানা ১৩ বছর। দীর্ঘ এই ১৩ বছরে ১৩টি দুর্গাপুজো হয়েছে। ৩০ হাজার পুজোমণ্ডপ হয়েছে। এবছর বাংলাদেশে ৩২ হাজারের বেশি পূজামণ্ডপ। এই ১৩ বছরে মাত্র একবার পুজোর সময় হিংসাত্মক ঘটনা ঘটেছে। নিশানা করা হয়েছে সংখ্যালঘু হিন্দুদের এবং তাদের মন্দির। এই ঘটনা দুর্ভাগ্যজনক, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এছাড়া বিগত বছরে এই ধরনের কোনও হিংসাত্মক ঘটনা ঘটেনি। গত কয়েক বছর ধরে বাংলাদেশে যেভাবে শান্তিপূর্ণ পরিবেশে পুজো হয়েছে, গত বছরেও শান্তিপূর্ণ পরিবেশে পুজো হবে বলে নিশ্চিত ছিল সরকার। ফলে, সতর্কতার অভাব ছিল। এ কথা স্বীকার করে নিতে দ্বিধা নেই।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00