Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃতুতে তিন দিনের জাতীয় শোক

রানির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) আকস্মিক প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি (President) আবদুল হামিদ (Abdul Hamid) ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Prime Minister Sk Hasina)। বৃহস্পতিবার রাতেই পৃথক শোকবার্তায় দুজনে প্রয়াত রানির আত্মার শান্তি কামনা করার পাশাপাশি শোকবিহ্বল রাজপরিবারের সদস্যদের (Royal Family Members) সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি রানির মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের জাতীয় শোকও ঘোষণা করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আজ শুক্রবার থেকে আগামী রবিবার পর্যন্ত দেশে তিনদিনের জাতীয় শোক পালন করা হবে। সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলিতে ওই তিনদিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। যাবতীয় উদযাপন ও উৎসবও বাতিল থাকবে। উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকালে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে (Balmoral Palace) ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II)। ব্রিটিশ সিংহাসনে তিনিই সবচেয়ে বেশি সময় ধরে আসীন ছিলেন। চলতি বছরেই রানি হিসেবে তাঁর ৭০ বছর পূর্তি উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

ঢাকায় অবস্থিত ব্রিটিশ দূতাবাসের (UK Ambassy) পক্ষ থেকেও রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) প্রতি শ্রদ্ধা জানানোর বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। সাধারণ মানুষ ও বিশিষ্টজনদের জন্য শোক পুস্তিকা চালু হচ্ছে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00