Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুলিশের ‘চাপের’ মুখে কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পুলিশের হুমকির মুখে শেষ পর্যন্ত কোটা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয়  সমন্বয়ক। রবিবার রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করেছেন নাহিদ ইসলাম-আসিফ মাহমুদরা। আর ওই ঘোষণার পরেই শোরগোল পড়ে গিয়েছে। আন্দোলনরত পড়ুয়াদের অভিযোগ, কার্যত ‘পণবন্দি’ করেই জোর করে ছয় সমন্বয়ককে দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করিয়েছে হাসিনা সরকার। আর গোটা পরিকল্পনার নেপথ্যে রয়েছেন শাসকদলের ক্রীতদাস তথা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশিদ।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত মাসখানেক ধরেই আন্দোলন চালাচ্ছিলেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। গত ১৫ জুলাই থেকে আন্দোলনের জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে রাজধানী ঢাকা-সহ বাংলাদেশ। পুলিশ-র‍্যাব এবং শাসকদল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র লীগের সশস্ত্র ক্যাডারদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে রক্তে ভেসে যায় বাংলাদেশের রাজপথ। প্রায় দুই শতাধিক আন্দোলনকারী পড়ুয়া ও সাধারণ মানুষ পুলিশের গুলিতে প্রাণ হারান। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ১৯ জুলাই মধ্যরাত থেকে দেশ জুড়ে কার্ফু জারি করে প্রশাসন। সেই সঙ্গে সেনাও মোতায়েন করা হয়। তাতে পরিস্থিতির উন্নতি ঘটে। যদিও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করে কোটা সংস্কার আন্দোলনের মঞ্চ ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।

পড়ুয়াদের আন্দোলন প্রত্যাহার করাতে বাধ্য করানোর উদ্দেশে গত শুক্রবার হাসপাতালে চিকি‍ৎসাধীন কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ককে টেনে-হিঁচড়ে তুলে নিয়ে যায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দারা। শনিবার আরও দুই সমন্বয়ককে তুলে নিয়ে যায়। আর রবিবার সকালে আটক করা হয় আরও এক সমন্বয়ককে। শেষ পর্যন্ত চাপ দিয়ে রবিবার রাতে ওই ছয় সমন্বয়ককে দিয়ে আন্দোলন প্রত্যাহার করার কথা জানিয়ে ভিডিও বার্তা জারি করা হয়। ভিডিও’তে  ছয় সমন্বয়ক ভীত-সন্ত্রস্ত অবস্থায় বসে থাকতে দেখা গিয়েছে। লিখিত বিবৃতি পাঠ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার। এটি সরকার ইতিমধ্যে পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের সব কর্মসূচি প্রত্যাহার করছি।’

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00