Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছাত্রলীগের কর্মীর বাড়িতে হামলা ঠেকাতে গিয়ে মার খেলেন ইউনূসের তথ্য উপদেষ্টার বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ছেলে ছিলেন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর কুর্সি থেকে উচ্ছেদের মাস্টারমাইন্ড ছিলেন মাহফুজ আলম। যিনি বর্তমানে মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তদারকি সরকারের তথ্য উপদেষ্টা। ছেলে যাকে দেশ ছাড়া করেছিলেন সেই শেখ হাসিনার দলের ছাত্র সংগঠনের এক নেতার বাড়িতে হামলা ঠেকাতে গিয়ে আক্রান্ত হলেন মাহফুজের বাবা আজিজুর রহমান ওরফে বাচ্চু। বিএনপি নেতা-কর্মীদের হাতে মার খেয়ে হাসপাতালেও ভর্তি হয়েছে তাঁকে। ওই ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে।

মাহফুজের আদি বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নারায়ণপুরে। পরিবারের সবাই বরাবরই বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত। মাহফুজের বড় ভাই মাহবুব আলম জানিয়েছেন, গতকাল রবিবার (৩০ মার্চ) মায়ের সঙ্গে দেখা করতে এলাকায় এসেছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা সহসভাপতি মেহেদী হাসান (মঞ্জু)। ওই খবর জানতে পারার পরেই তাঁর বাড়িতে সশশ্ত্র অবস্থায় চড়াও হয় বিএনপির সন্ত্রাসী বাহিনী। ততক্ষণে অবশ্য বাড়ি ছেড়ে গা ঢাকা দেন মেহেদী। রাগে তার বাড়িতে হামলা শুরু করে বিএনপি’র সন্ত্রাসীরা। মেহেদীর মাকেও মারধরের চেষ্টা চলে। ওই খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা দেন আজিজুর রহমান বাচ্চু। আর তাতেই চটে যায় বিএনপি সন্ত্রাসীরা। তারা আজুইজুর রহমানকেও মারধর করেন। পরে স্থানীয়দের বাধায় এলাকা ছেড়ে চম্পট দেয় হামলাকারীরা। আহত আজিজুর রহমানকে উদ্ধার করে স্থানীয় উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান গ্রামবাসীরা।

যার পরিবারকে বাঁচাতে গিয়ে বিএনপি সন্ত্রাসীদের হাতে আক্রান্ত হয়েছেন মাহফুজের বাবা সেই ছাত্রলীগ নেতা মেহেদী মঞ্জু সাংবাদিকদের বলেন, ‘রাজনীতি করে কখনও কারও ক্ষতি করিনি। এরপরও পালিয়ে বেড়াতে হচ্ছে। অসুস্থ মাকে দেখতে রবিবার বিকেলে বাড়িতে গিয়েছিলাম। খবর পেয়ে বিএনপির লোকজন বাড়িতে হামলা করে। আমি তার আগেই বাড়ি থেকে বের হয়ে যাই। তখন বাচ্চু কাকা হামলাকারীদের বাধা দিতে গিয়ে হামলার শিকার হন।’ যে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করার মূলহোতা তিনি ছিলেন সেই সংগঠনের এক নেতাকে বাঁচাতে গিয়ে বাবার আক্রান্ত হওয়ার বিষয়ে মুখ খুলতে চাননি ইউনূসের তথ্য উপদেষ্টা মাহফুজ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00