Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এবার ঢাকার রাস্তায় মোল্লা ইউনূসের ‘অন্তরঙ্গ বান্ধবী’কে হেনস্থা ক্ষুব্ধ জনতার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তালিবানিদের বিরুদ্ধে ভয় কাটিয়ে উঠছে বাংলাদেশের সাধারণ মানুষ। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) জরুরি বিভাগের সামনে কোটা আন্দোলনে আহতদের পরিজনদের হাতে হেনস্থা হতে হল মোল্লা মুহাম্মদ ইউনূসের ‘অন্তরঙ্গ বান্ধবী’ তথা স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে। তাঁকে ঘিরে ধরে চলে বিক্ষোভ। এমনকি যে সরকারি গাড়িতে চেপে তিনি হাজির হয়েছিলেন, সেই গাড়িও আটকে রাখেন বিক্ষোভকারীরা। মারধর খাওয়ার আগেই অবশ্য পুলিশি সহযোগিতায় ব্রিটিশ রাষ্ট্রদূতকে সঙ্গে নিয়ে এলাকা ছাড়েন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকরা ওই ঘটনাকে মোল্লা ইউনূস সরকারের পক্ষে অশনিসঙ্কেতই মনে করছেন।

এদিন সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুককে সঙ্গে নিয়ে নিটোর পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারেরর স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সঙ্গী ছিলেন মোসাহেব সাংবাদিককুল। চতুর্থ তলার পুরুষ ওয়ার্ড ঘুরে, পোজ দিয়ে ছবি তুলে হাসপাতাল ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। আর স্বাস্থ্য উপদেষ্টার ওই নাটুকেপনা দেখেই ক্ষোভে ফেটে পড়েন তিন তলার ওয়ার্ডে থাকা আহতদের পরিজনরা। সঙ্গে সঙ্গেই দৌড়ে নিচে নেমে আসেন তারা। স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে দেন। আন্দোলনে আহতদের একজন গাড়ির সামনে বসে পড়েন। আরেকজন উঠে পড়েন গাড়ির বনেটে। বেশ কয়েক জন গাড়িতে কিল-ঘুষিও মেরে ক্ষোভ দেখাতে থাকেন। চালক-সহ অন্যদের গাড়ি থেকে নামিয়ে দেন। মোল্লা ইউনূসের সঙ্গে অবৈধ সম্পর্ক নিয়েও নূরজাহান বেগমকে টিপ্পনি ছূড়তে থাকেন। শেষ পর্যন্ত পুলিশ কোনও ক্রমে স্বাস্থ্য উপদেষ্টা ও ব্রিটিশ রাষ্ট্রদূতকে অন্য একটি গাড়িতে চাপিয়ে নিয়ে বেরিয়ে যায়। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির পাশাপাশি প্রটোকলে থাকা পুলিশের গাড়িও আটকে দেয় এবং রাস্তা অবরোধ করে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবারই আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বৈঠক শেষে দেশে ফেরার মুখে সুই‍ৎজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভের মুখে পড়েন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তাকে ঘিরে ধরে চলে চড়-ঘুষি এবং ধাক্কা মারা। দেখানো হয় কালো পতাকাও। কোনও ক্রমে বিক্ষোভকারীদের হাত থেকে পালিয়ে বিমানবন্দরের সুরক্ষিত এলাকায় ঢুকে যান আসিফ। যেভাবে ঘরে এবং বাইরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে সাধারণ মানুষ গর্জে উঠছেন তা অশনিসঙ্কেত বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00