আওয়ামী লীগ-জাতীয় পার্টিকে নিষিদ্ধের পক্ষে নয়, জানিয়ে দিল বিএনপি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধের বিরুদ্ধে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। শনিবার (২ নভেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন তাঁরা। একই সঙ্গে মোল্লা মুহাম্মদ ইউনূস ও তার সাগরেদ ইসলামি জিহাদিদের পরোক্ষে চ্যালেঞ্জ ছুড়ে তিনি এও বলেছেন, ‘রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা? এ বিষয়ে দেশের জনগণ-ই চূড়ান্ত  সিদ্ধান্ত নেবে।’ বিএনপি মহাসচিবের এমন মন্তব্য অবৈধভাবে ক্ষমতায় বসা মোল্লা মুহাম্মদ ইউনূস ও তার সাগরেদ ইসলামি জিহাদিদের পক্ষে বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার পর থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে সুর চড়িয়েছেন মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এমনকি ইসলামি জিহাদি সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পাণ্ডা সারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। গত কযেকদিন ধরে আওয়ামী লীগের পাশাপাশি প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টিকেও নিষিদ্ধের দাবি তুলেছে ইসলামি জিহাদিরা। এমনকি গত বৃহস্পতিবার রাতে হাসনাত আবদুল্লাহের নেতৃত্বে হিযবুত জঙ্গিরা বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করার পাশাপাশি অগ্নিসংযোগও করে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি-সহ মুক্তিযুদ্ধের সপক্ষের দলগুলিকে নিষিদ্ধ করার জন্য বিএনপি, জামায়াত ইসলামী-সহ বাকি দলগুলির উপরে পরোক্ষে চাপও দিয়েছে মোল্লা ইউনূসের সরকার।

সেই চাপের কাছে নতিস্বীকার করেনি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিএনপি। এদিন আওয়ামী লীগ-জাতীয় পার্টিকে নিষিদ্ধের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশে কোনও রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। দেশের জনগণই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’ জাতীয় পার্টির কার্যালয় পুড়িয়ে দেওয়া এবং দলটিকে নিশ্চিহ্ন করার যে হুঙ্কার ছেড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব তার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা একটা চক্রান্ত। যেটা কোনও ইস্যুই নয়, সেই ইস্যুকে সামনে এনে নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে। দেশে একটা অনিশ্চয়তা সৃষ্টির জন্য চক্রান্ত করা হচ্ছে।’

‘তারেকই হবেন প্রধানমন্ত্রী’, ঘোষণা বিএনপির, আগেই জানিয়েছিল ‘এই মুহুর্তে’ অনলাইন

 ‘খালেদা জিয়ার ফাঁসি চাই’, বাংলাদেশে জামায়াত ইসলামীর মিছিল থেকে উঠল শ্লোগান

ইউনূস সরকারের দাবি মেনে হাসিনাকন্যা পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কুমিল্লায় হিন্দু তরুণীকে ধর্ষণের আসামীকে আশ্রয় দিয়েছিলেন বিএনপির শীর্ষ নেতা

বাংলাদেশের সংবিধান থেকে ‘ধর্মনিরপেক্ষতা’ বাদ দেওয়ার সুপারিশ সমর্থন বিএনপির

বাংলাদেশে প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনারকে মারধরের পর জুতোর মালা পরাল বিএনপি কর্মীরা

ইউনূসের নির্দেশে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করল খালেদার দল

পরবর্তী প্রধানমন্ত্রী তারেক, রাষ্ট্রপতি ইউনূস, লন্ডন বৈঠকে চুক্তি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]