Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টানা ৫ দিন বাদে ঢাকা ও চট্টগ্রামে চালু ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোটা আন্দোলন হিংসাত্মক হয়ে ওঠার পরেই বৃহস্পতিবার রাত থেকে গোটা বাংলাদেশ জুড়ে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা সরকার। ফলে গোটা বিশ্ব থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন বাংলাদেশের সাধারণ মানুষ। পরিস্থিতির খানিকটা উন্নতি হওয়ায় টানা এক সপ্তাহ বাদে মঙ্গলবার রাত থেকে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে। আপাতত রাজধানী ঢাকা ও চট্টগ্রামেই ওই পরিষেবা মিলছে। যদিও ওই পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, কোনও সমাজমাধ্যম ব্যবহার করা যাবে না।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত বৃহস্পতিবার অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশ। পুলিশ ও শাসকদল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র লীগের ক্যাডারদের গুলিতে মারা যান বহু বিক্ষোভকারী। ফলে পরিস্থিতির চরম অবনতি ঘটে। তড়িঘড়ি মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় টেলিযোগাযোগ মন্ত্রক। ওই দিন রাত থেকে ব্রডব্যান্ড সংযোগও বন্ধ হয়ে যায়। ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েন সাধারণ মানুষ। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে কার্যত নির্জন দ্বীপের বাসিন্দা হয়ে যান তাঁরা। তখন ইন্টারনেট পরিষেবা বন্ধের পক্ষে সাফাই দিতে গিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছিলেন, ‘গুজব ও অসত্য খবর বন্ধে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।’ পরে সরকারের তরফে বলা হয়, হামলা ও অগ্নিসংযোগের কারণে বিটিআরসির  নেটওয়ার্ক ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্রডব্যান্ড সংযোগ বন্ধ হয়ে গিয়েছে।

এদিন বিকেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের দফতরে এক সাংবাদিক সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, ‘এদিন রাত থেকে পরীক্ষামূলকভাবে শুধুমাত্র ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে। আপাতত ঢাকা ও চট্টগ্রামে এই পরিষেবা চালু হচ্ছে। তবে, ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও ফেসবুক, ইউটিউব-সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাবে না।’   

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00