Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বঙ্গবন্ধু সাফারি পার্কে মৃত্যু এক বাঘের

গোপন রাখার আপ্রাণ চেষ্টা চলে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গবন্ধু সাফারি পার্কে একটি বাঘেরও মৃত্যু হয়েছে। এই মৃত্যুর খবর পার্ক কর্তৃপক্ষ গোপন রাখার আপ্রাণ চেষ্টা চালায়। যদিও তাদের সেই চেষ্টা সত্ত্বেও এই মৃত্যুর খবর ধামা-চাপা দেওয়া সম্ভব হয়নি।

জানা গিয়েছে, বাঘটি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিল। মৃত্যু হয় গত ১২ জানুয়ারি। মৃত্যুর খবর পাঁচকান হতেই পার্ক কর্তৃপক্ষ সরকারি বিবৃতি দিয়ে শেষ পর্যন্ত তা স্বীকার করে নেয়। রবিবার দুপুরে সাফারি পার্ক প্রকল্পের অধিকর্তা মহ জাহিদুল কবীর এই মৃত্যুর খবর দেন।

গত ২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি – এই ২৭দিনে পার্কের মোট ১১টি জেব্রার মৃত্যু হয়। শনিবার সকালে ও সন্ধ্যায় আরও দুটি অসুস্থ জেব্রার মৃত্যু হয়। জেব্রার মৃত্যুর কারণ হিসেবে উঠে এসেছে প্রাণঘাতী ব্যাক্টিরিয়া। পাশাপাশি জেব্রাগুলি নিজেদের মধ্যে মারামারি করায় কয়েকটি জেব্রার শরীরে ক্ষতের সৃষ্টি হয়। যদিও মৃত্যুর কারণ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটি তৈরি করেছে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রক।

রবিবার মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, অসুস্থ জেব্রাগুলির ময়নাতদন্তের জন্য দক্ষিণ আফ্রিকায় পাঠানো হয়েছে। সেই রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। রিপোর্ট আসার আগেই এবার বাঘের মৃত্যুর খবর এল। আর যা সব থেকে বেশি উদ্বেগের এমন একটি মহামূল্যবান বন্যপ্রাণের মৃত্যুর খবর পার্ক কর্তৃপক্ষ ধামা-চাপা দেওয়ার চেষ্টা চালায়। ়

এই ব্যাপারে প্রশ্ন করা হলে  জাহিদুল কবীর বলেন, “তবে বাঘের মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি; তাই তা কাউকে জানানো হয়নি। এ নিয়ে তদন্ত হচ্ছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00