Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঢাকায় অ্যাম্বুলান্স থেকে উদ্ধার ৩২ কেজি গাঁজা

ধৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা দায়ের হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দীর্ঘদিন ধরেই অভিযোগ জমা পড়েছিল পুলিশের সদর দফতরে। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে একটি অ্যাম্বুলান্স থেকে ৩২ কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দারা। বাজেয়াপ্ত করা হয়েছে অ্যাম্বুলান্সও। আর এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছর ধরেই বেশ কিছু অ্যাম্বুলান্স মরণাপন্ন রোগীদের পরিবর্তে মাদক পাচারের কাজে ব্যবহার করা হচ্ছে। অ্যাম্বুলান্স পরিষেবা পরিচালনাকারী বেশ কয়েকটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের উপরে নজরদারিও চালানো বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রমনা মডেল থানার ওয়ারলেস মোড় এলাকায় বিশেষ অভিযান চালান গোয়েন্দারা। দাঁড় করিয়ে রাখা একটি অ্যাম্বুলান্সে হানা দিয়ে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা সাংবাদিকদের জানান, ‘গাঁজা পাচারের অভিযোগে রাজু মিয়া, মোহাম্মদ মুরাদ, মোহাম্মদ সজিব মিয়া, মোহাম্মদ সারোয়ার হোসেন ও মোহাম্মদ মুন্না নামে পাঁচ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা দায়ের হয়েছে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00