Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঈদে বাড়িমুখো, একদিনে ঢাকা ছাড়লেন ১২ লক্ষের বেশি সিম ব্যবহারকারী

মঙ্গলবার পর্যন্ত এই বিপুল সংখ্যক সিম কার্ড ব্যবহারকারী রাজধানী ছেড়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। 

Share:

নিজস্ব প্রতিনিধি: রুটি রুজির টানে এসেছিলেন রাজধানী ঢাকাতে। ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে কর্মস্থল ছেড়ে ঘরমুখী হচ্ছেন কাতারে কাতারে মানুষ। আর তাই ঢাকায় এক ধাক্কায় সিম ব্যবহারকারীর সংখ্যা কমে গেল ১২ লাখ ২৮ হাজার ২৭৮টি। মঙ্গলবার পর্যন্ত এই বিপুল সংখ্যক সিম কার্ড ব্যবহারকারী রাজধানী ছেড়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। 

বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে এই তথ্য ভাগ করে নেন। তিনি জানান, ঢাকা থেকে বাইরে যাওয়া গ্রামীণফোন গ্রাহকের সংখ্যা তিন লাখ ৩৪ হাজার ২৯৫ জন, রবির গ্রাহকের সংখ্যা তিন লাখ দুই হাজার ২৮৪ জন, বাংলা লিংকের গ্রাহকের সংখ্যা পাঁচ লাখ ৭৩ হাজার ৫০৯ জন ও টেলিটকের ১৮ হাজার ১৯০ জন। মোট ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন সিম ব্যবহারকারী রাজধানী ঢাকা ছেড়েছেন বলে জানান তিনি। অন্যদিকে এই সময়ে বাইরে থেকে ঢাকায় এসেছেন ছয় লাখ ৬৭ হাজার ৭৮৩ সিম ব্যবহারকারী। তার মধ্যে গ্রামীণফোন গ্রাহকের সংখ্যা এক লাখ ২৮ হাজার ৯৭০ জন, রবির গ্রাহক সংখ্যা এক লাখ ছয় হাজার ৮৬৩ জন, বাংলা লিংকের চার লাখ ২২ হাজার ৬০০ জন ও টেলিটকের নয় হাজার ৩৫০ জন। 

প্রসঙ্গত বাংলাদেশে বুধবার থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। ঈদ উপলক্ষে মোট ৫ দিন ছুটি। ঈদের আগে মঙ্গলবার শেষ সরকারি কর্মদিবসে কাজ করে বাড়ি ফিরে গিয়েছেন এই বিপুল সংখ্যক মানুষ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00