Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শ্রীলঙ্কাতেই ঘাঁপটি মেরে গোতাবায়া রাজাপক্ষে, ২০ জুলাই নয়া প্রেসিডেন্ট নির্বাচন

সোমবার এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে এ কথা জানিয়েছেন দ্বীপরাষ্ট্রটির জাতীয় সংসদের অধ্যক্ষ মাহিন্দা আবেবর্ধনে।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: বেপাত্তা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট (Absconding Sri Lankan President) গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksha) দেশ ছেড়ে পালাননি। দেশেই ঘাঁপটি মেরে রয়েছেন। আজ সোমবার এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে এ কথা জানিয়েছেন দ্বীপরাষ্ট্রটির জাতীয় সংসদের অধ্যক্ষ (Parliament Speaker) মাহিন্দা আবেবর্ধনে (Mahinda Abeywardhena) । যদিও পলাতক প্রেসিডেন্ট কোথায় ঘাঁপটি মেরে রয়েছেন, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি। অন্যদিকে আগামী ২০ জুলাই নতুন রাষ্ট্রপতি বেছে নেওয়ার জন্য ভোট (President Poll) নেওয়া হবে বলে জানিয়েছেন নগরোন্নয়ন ও আবাসন মন্ত্রী প্রসন্ন রণতুঙ্গা (Prasanna Ranatunga)। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতি পদের জন্য আগামী ১৮ জুলাই মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ২০ জুলাই ভোট হবে।

কলম্বোর প্রেসিডেন্ট ভবনে জন আন্দোলন আছড়ে পড়ার আগেই শুক্রবার রাতের অন্ধকারে সরকারি বাসভবন ছেড়ে পালিয়ে গিয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের পক্ষ থেকে দাবি করা হয়, প্রাণ বাঁচাতে নৌবাহিনীর জাহাজে চেপে দেশ ছেড়েছেন দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট। ব্রিটিশ সংবাদমাধ্যমকে ‘বিবিসি’কে দেওয়া সাক্ষা‍ৎকারে জাতীয় সংসদের অধ্যক্ষ মাহিন্দা আবেবর্ধনে জানান, ‘দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। তিনি প্রতিবেশী একটি দেশে আশ্রয় নিয়েছেন।’ তাঁর ওই দাবি তিনি শোরগোল পড়ার খানিক বাদেই ডিগবাজি খেয়ে আবেবর্ধনে অন্য একটি সংবাদ সংস্থাকে বলেন, ‘বিবিসি-কে দেওয়া সাক্ষা‍ৎকারে আমি ভুল বলেছিলাম। প্রেসিডেন্ট দেশেই রয়েছেন।’ তবে কোথায় রয়েছেন, তা নিয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি।

শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যম ‘কলম্বো মিরর’ জানিয়েছে, আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকে ফোন করেছিলেন ‘পলাতক’ প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। ফোনে তিনি জানিয়েছেন, আগামী বুধবার অর্থা‍ৎ ১৩ জুলাই প্রেসিডেন্ট পদে ইস্তফা দেবেন।’ আর ওই কথা জানার পরেই নয়া প্রেসিডেন্ট নির্বাচনের জন্য জোর প্রস্তুতি শুরু হয়েছে। ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচনের কথা জানিয়েছেন দ্বীপরাষ্ট্রটির নগরোন্নয়ন ও আবাসন মন্ত্রী প্রসন্ন রণতুঙ্গা।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00