Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিশ্ব চকোলেট দিবসে চকোলেট খেয়েছেন? জানুন এর নানা উপকারিতা

৭ জুলাই বিশ্ব চকোলেট দিবসে জেনে নিন এর উৎপত্তি ও ইতিহাস। পাশাপাশি জেনে নিন এর উপকারিতা সম্পর্কে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বিশ্ব চকলেট দিবস। এমন কোনও বয়সের মানুষ নেই যিনি চকলেট খেতে ভালোবাসেন না। যে কোন বয়সেই হোক না কেন চকোলেট আমাদের কাছে সমস্ত খাবারের ঊর্ধ্বে। আর তাই ৭ জুলাই বিশ্ব চকোলেট দিবসে জেনে নিন এর উৎপত্তি ও ইতিহাস। পাশাপাশি জেনে নিন এর উপকারিতা সম্পর্কে।

সঠিকভাবে না জানা গেলেও এটুকু বলা যেতে পারে আজ থেকে প্রায় ২০০০ বছর আগে এর আবিষ্কার বলেই মনে করা হয়। ”xocoatl” শব্দটি থেকেই চকোলেট শব্দটি এসেছে। যা মূলত কোকোবিনস থেকে তৈরি একপ্রকার পানীয়। যা প্রাচীন মেসোআমেরিকাতে, যা বর্তমান মেক্সিকোতে, লোকেরা কোকো মটরশুটিকে “ঈশ্বরের খাদ্য” হিসাবে গ্রহণ করত। 

স্বাদে তো বটেই সঙ্গে  চকোলেটে রয়েছে বহু স্বাস্থ্যকরী গুণাগুণ। চকোলেট স্ট্রেস রিলিজ করতে সাহায্য করে। এছাড়াও, চকোলেট শরীরে এন্ডোরফিন নিঃসরণ করে। মনে আনন্দ আনতে চকোলেটের জুরি মেলা ভার। 

মনে করা হয় ডার্ক চকোলেট হার্টের সমস্যা থেকে মুক্তি দেয় ও আমাদের হৃদযন্ত্রকে ভালো রাখে। এছাড়াও ব্লাড প্রেসারকে নিয়িন্ত্রণে রাখতেও চকোলেট উপকারি।  

অনেকেই মনে করেন চকোলেট খাওয়া মানেই ওজন বাড়িয়ে ফেলার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যাওয়া। কিন্তু তা একেবারেই নয়। বলা হচ্ছে যে ডার্ক চকোলেট খেলে কমে ওজন।

অনেকেই জানেন না ডার্ক চকোলেট খেলে আমাদের ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি পায়। তা ত্বককে সতেজ রাখে। 

ডার্ক চকোলেট ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে এবং ডায়াবেটিক রোগী নন যারা তাঁদের শরীরে গ্লুকোজের মাত্রা কমিয়ে ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা কমায়।

চকোলেটে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা শরিরের জন্য বিশেষ উপকারী। তবে এতাও মনে রাখবেন যে অতিরিক্ত পরিমাণে কোন কিছুই খাওয়া উচিত নয়। তাই পরিমিত মানে খান। 

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00