Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার দক্ষিণী অভিনেতা সৃজিথ

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী ইন্ডাস্ট্রি একের পর এক কোপের সন্মুখে। প্রযোজক-অভিনেতা বিজয়কে নিয়ে টালমাটাল পরিস্থিতি এখনো জাহির। তার মধ্যেই ফের যৌন নির্যাতনের অভিযোগ উঠল আরেকজন মালয়ালম অভিনেতার বিরুদ্ধে। আজ অর্থাৎ বৃহস্পতিবার, নাবালিকাদের সঙ্গে জড়িত একটি যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মালায়ালাম অভিনেতা সৃজিথকে। জানা গিয়েছে, এর আগেও এই ধরনের মামলায় অভিযুক্ত হয়েছিলেন সৃজিথ। এই তিনি দ্বিতীয়বার গ্রেফতার হলেন তিনি। প্রথমবার তিনি একদল শিশুদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছিলেন। এবার তিনি দুই নাবালিকার যৌন নিপীড়িনের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হলেন৷

সৃজিথকে POCSO (প্রটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস) অ্যাক্ট, ২০১২-এর ভিত্তিতে কেরালার ত্রিশুর থেকে গ্রেফতার করা হয়েছে৷ রিপোর্ট অনুসারে, অভিনেতা সোমবার ত্রিশুরের এসএন পার্কে দুই নাবালিকা মেয়ের গোপনাঙ্গ খুলে সেখানে হাত দিয়েছেন। তাঁদের বয়স যথাক্রমে ৯ বছর এবং ১৪ বছর। এরপর এই দুই নাবালিকার অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিনেতাকে গ্রেফতার করেছে ত্রিশুরা থেকে। এমনকী সিসিটিভি ফুটেজ দেখেও প্রমাণিত যে, লোকটি সৃজিথ। ২০১৬ সালে একই রকম একটি মামলায় সৃজিথকে ওটাপ্পালাম থানার পুলিশ গ্রেফতার করেছিল। তাঁর বিরুদ্ধে সেই সময়ে অভিযোগ ছিল যে, তিনি স্কুলগামী একটি মেয়েদের গোপনাঙ্গ খুলে তাতে হাত দেন এবং তাঁদের গোপনাঙ্গের ছবি তোলেন।

তখন, ১৫ জন ছাত্রীর অভিযোগের ভিত্তিতে স্কুলের অধ্যক্ষ অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেন। তখনও তাঁকে POCSO আইনের অধীনে অভিযুক্ত করা হয়েছিল। সৃজিথ, দক্ষিণের জনপ্রিয় অভিনেতা টিজি রবির ছেলে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি অর্জন করে ২০০৫ সালে হরিহরনের পরিচালনা মায়োখাম ছবির মাধ্যমে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন তিনি। সৃজিথ বেশ কয়েকটি সিনেমায় পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন। এই পর্যন্ত ৬০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ২০১৬ সালে POCSO মামলায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও, তিনি গোধা, রানী, রামলীলা এবং অসুরভধামের মতো বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00