Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এই প্রথম নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে মহিলা ফুটবল বিশ্বকাপের প্লে-অফ ম্যাচ

খেলা ১৭ থেকে ২৩ ফেব্রুয়ারি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এই প্রথম নিউজিল্যান্ডে মহিলা ফুটবল বিশ্বকাপের প্লে-অফ (Women’s World Cup playoff) ম্যাচের আসর বসতে চলেছে। প্লে-অফ ম্যাচ শুরু আগামী বছর ফেব্রুয়ারি (February) থেকে। খেলা হবে তিন স্টেডিয়ামে, ১৭ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি (February) । এই তিনটি স্টেডিয়াম হল ওয়েকাতো (Waikato Stadium) , কিরিকিরিরোয়া (Kirikiriroa) এবং অকল্যান্ডের নর্থ হার্বার স্টেডিয়াম (North Harbour Stadium) ।

মঙ্গলবার ফিফার মহিলা ফুটবলের চিফ ফুটবল অফিসার (FIFA Chief Women’s Football Officer) সারাই বেয়ারম্যান এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। যে ১০টি দেশ প্লে-অফ ম্যাচে অংশ নিচ্ছে, তার মধ্যে এশিয়া থেকে দুটি, উত্তর-মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে একটি করে মোট দুইটি, দক্ষিণ আমেরিকা থেকে দুটি, ইওরোপ থেকে একটি এবং ওসিয়ানিয়া থেকে একটি।

প্লে-অফ (playoff)  ম্যাচের আয়োজনের পাশাপাশি নিউজিল্যান্ড মহিলা ফুটবল দল প্রথম সারির তিনটি ফুটবল টিমের সঙ্গে প্রীতি ম্যাচ (friendly match) খেলার সুযোগ পাচ্ছে। নিউজিল্যান্ডের চিফ অপারেটিং (coo) অফিসার জেন প্যাটার্সন জানিয়েছেন, বিশ্বকাপ মহিলা ফুটবলের প্লে-অফ (playoff) ম্যাচের জন্য দেশ প্রস্তুত। ফিফা তাদের ওপর এই দায়িত্ব অর্পণ করায় তারা খুশি।

এদিনের আরও একটি খবরে জানা গিয়েছে, ঘরোয়া (nation level) ও আন্তর্জাতিক ক্রিকেটে (international) কেইন উইলিয়ামসন–টম লাথামদের সমান ম্যাচ ফি পাবেন নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেটাররা।নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে এই খবর দিয়ে বলা হয়েছে, ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়দের অ্যাসোসিয়েশনের মধ্যে এই নিয়ে চুক্তি হয়েছে।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (NZC) অধীন আন্তর্জাতিক ক্রিকেটে একদিনের ম্যাচে (one day) ম্যাচ ফি চার হাজার নিউজিল্যান্ড ডলার (New Zealand dollar )। টি-টোয়েন্টিতে ২৫০০ ডলার। ঘরোয়া ক্রিকেটে ম্যাচ-ফি (match fee) আটশো নিউজিল্যান্ড ডলার (New Zealand dollar )। সুপার স্ম্যাশে ৫৭৫ নিউজিল্যান্ড ডলার। আর ছেলেদের টেস্ট ক্রিকেটে ম্যাচ-ফি ১০, ২৫০ ডলার। প্লাঙ্কেট শিল্ডে ম্যাচ ফি ১৭৫০ ডলার।

মহিলা বিশ্বকাপে মরক্কোর হৃদয় ভাঙ্গল ফ্রান্স

মহিলা বিশ্বকাপের শেষ ষোলোয় ইংল্যান্ড-মার্কিন যুক্তরাষ্ট্র

মহিলাদের বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে দিল ফ্রান্স

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখল মিতালিরা

Women’s World Cup: ভারতকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছল অজিরা

women’s world cup: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00