Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিপদ কাটিয়ে খানিকটা সুস্থ তরুণ মজুমদার

বিপদ পুরোপুরি না কেটে গেলেও আগের তুলনায় ভাল আছেন বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিপদ পুরোপুরি না কেটে গেলেও আগের তুলনায় ভাল আছেন বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার। শনিবার রাত পর্যন্ত প্লেটলেট কমে ৫০ হাজার হলেও রবিবার তা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার। রক্তে এখনও সংক্রমণ রয়েছে বলেই জানা যাচ্ছে। কমেছে আগের তুলনায় ক্রিয়েটিনিনের মাত্রা। নিয়ন্ত্রণে যকৃতের সমস্যাও। শনিবার পর্যন্ত অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হলেও ধীরে ধীরে বিপদ কাটছে বলেই জানিয়েছেন তাঁর চিকিৎসকেরা। তন্দ্রাচ্ছন্ন ভাব থাকলেও জ্ঞান রয়েছে বলেই জানিয়েছেন তাঁরা। তবে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে মত চিকিৎসকদের। 

শনিবার বেশ কিছুক্ষণ ডায়ালিসিস চলেছিল পরিচালকের। আপাতত জটিল পরিস্থিতি কাটিয়ে উঠে ভালো আছেন পরিচালক। রবিবার রাইলস টিউব খুলে দেওয়ার চিন্তাভাবনা থাকলেও তা খুলে দেওয়া হয়নি। কারন তার আগে প্রয়োজন বেশকিছু পরীক্ষার। যা ছুটির দিনে করা সম্ভব হয়নি। তাই সেই বিষয়টি আপাতত করা হয়ে ওঠেনি।  

গত সপ্তাহে কিংবদন্তী পরিচালক তরুণ মজুমদারকে (Tarun Majumdar) জরুরিকালীন পরিষেবার ভিত্তিতে SSKM হাসপাতালে ভর্তি করানো হয়। দু’দশক ধরে কিডনির সমস্যায় ভুগছেন ৯২ বছর বয়সী পরিচালক। কিডনিজনিত সমস্যা রয়েছে। হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসকদের টিম তৈরি করে তাঁর চিকিৎসা চলেছে। স্বাভাবিকভাবেই প্রবাদপ্রতিম পরিচালকের অসুস্থতার খবর পেয়ে চিন্তায় টলিপাড়া। তাঁর দ্রুত আরোগ্য কামনায় সামিল আমজনতা থেকে টলিপাড়া্র প্রত্যেকে।  

‘সিনেমার যাত্রা সীমাহীন’, সেই যাত্রাপথকে অসমাপ্ত রেখেই না ফেরার দেশে চলে গেলেন তরুণ মজুমদার!

ফের স্বাস্থ্যের অবনতি, ভেন্টিলেশনে তরুণ মজুমদার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00