Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Gold-Silver Price: ফের সস্তা সোনা, ৬০ হাজারে নামল রুপো

কলকাতায় এদিন ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে ১৫০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীবারে সোনার দাম (Gold Price) চড়লেও আজ শুক্রবার কলকাতার বাজারে সোনা (Gold) সস্তা হয়েছে। আগের দিনের চেয়ে ২২ ক্যারেট সোনার দাম (22 Carat Gold) প্রতি ১০ গ্রামে কমেছে ১৫০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার (24 Carat Gold) দাম প্রতি ১০ গ্রামে কমেছে ১৭০ টাকা। সোনার পাশাপাশি রুপোর (Silver) দামও অনেকটা কমেছে। প্রতি কেজিতে ২০০ টাকা কমায় এদিন রুপোর দাম ফের ৬০ হাজারে নেমে এসেছে।

শেয়ারবাজারে (Stock Market) লাগাতার অস্থিরতায় অনেক বিনিয়োগকারীই (Investor) দোলাচলে ভুগছেন। কিন্তু সোনায় বিনিয়োগ (Gold Investment) করতেও তারা খুব একটা ভরসা পাচ্ছেন না। কেননা সোনার বাজারেও একই ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। একদিন দাম কমছে তো বড়ের দিন বাড়ছে। আবার পরের দিনই ফের ধপাস। যদিও বাজার বিশেষজ্ঞদের মতে, সোনায় বিনিয়োগ করা যেতেই পারে। বিশেষ করে সামনে বিয়ের মরসুম। ফলে যাদের প্রয়োজন তারা এখন থেকে গয়না বানিয়ে রাখতে পারেন।

বৃহস্পতিবারই কলকাতার বাজারে প্রতি ২২ ক্যারেট সোনার (22 carat Gold) দাম বেড়েছিল ১৫০ টাকা। ফলে প্রতি ১০ গ্রামের দাম দাঁড়িয়েছিল ৪৭ হাজার ৬৫০ টাকা। এদিন ফের ১৫০ টাকা কমায় সাড়ে ৪৭ হাজারে দাঁড়িয়েছে ২২ ক্যারেটের সোনা। প্রতি গ্রামের দাম চার হাজার ৭৫০ টাকা। ২৪ ক্যারেট সোনার (24 Carat Gold) দাম প্রতি গ্রামে কমেছে ১৭ টাকা। প্রতি ১০ গ্রামে ১৭০ টাকা কমে দাঁড়িয়েছে ৫১ হাজার ৮২০ টাকা। রুপোর দাম (Silver Price) প্রতি কেজিতে ২০০ টাকা কমে দাঁড়িয়েছে ৬০ হাজার টাকা।

বাজেট পেশের আগে রেকর্ড গড়ল সোনার দাম

বিয়ের মরসুম শুরুর মুখে ৮১ হাজার ছুঁইছুঁই সোনা, আমজনতার কপালে চিন্তার ভাঁজ

দেশজুড়ে বাড়ল সোনার দাম, কলকাতায় কত হল?

সোনায় সোহাগা, বিয়ের মরসুমে‌‌ হু-হু করে কমছে হলুদ ধাতুর দাম

রাত পোহালেই ধনতেরাস, মজুরি ছাড়ের টোপ গিলে সোনা-রুপোর গয়না কেনার ভুল করবেন না

হু হু করে বাড়ছে রুপোর দাম, কারণ কী? জানালেন এই ধনকুবের  

মধ্যবিত্তের কপালে ভাঁজ, উৎসবের মরসুমে আকাশ ছুঁল সোনার দাম

বাণিজ্য নগরী মুম্বইতে সোনার দাম ছাড়াল ৭৫ হাজারের গণ্ডি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00