Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শেষে কিনা ঘর-বাড়ি কেনা যাবে রসুন আর আটা দিয়ে!!!

সোমবার থেকে শুরু হয়েছে প্রমোশন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঘর-বাড়ি কিনতে গেলে লাগে টাকা (money) । কেউ একবারে পুরো টাকা দিয়ে ঘর বা বাড়ি বা ফ্ল্যাট কেনেন। যাদের পক্ষে একবারে অত টাকা দিয়ে ফ্ল্যাট বা বাড়ি কেনা সম্ভব নয়, মোট মূল্যের অর্ধেক বা অর্ধেকের বেশি টাকা দিয়ে বাড়ি বা ফ্ল্যাট কেনেন। বাকি টাকা মিটিয়ে দেন প্রতি মাসে (EMI) অল্প করে টাকা দিয়ে। কিন্তু আজ পর্যন্ত কেউ শুনেছে বাড়ি বা ফ্ল্যাট কেনা যাচ্ছে রসুন (Garlic) আর আটা (wheat) দিয়ে? না শোনারই কথা। চিনের (China) একটি রিয়েল এস্টেট কোম্পানি ক্রেতাদের প্রলুব্ধ করতে এমনই পরিকল্পনা নিয়েছে। কোন সংস্থা দিচ্ছে এই সুবিধে?

রসুন (Garlic) বা আটা দিয়ে বাড়ি বা ঘর কেনার সুযোগ করে দিয়েছে চিনের রিয়েল এস্টেট কোম্পানি সেন্ট্রাল চায়না (China) রিয়েল এস্টেট। তারা রীতিমতো বিজ্ঞাপন দিয়েছে। বাড়ি কেনার জন্য ডাউন পেমেন্ট হিসেবে দিতে হবে প্রতি ক্যাটি দুই ইউনিয়ন করে গম । ক্যাটি চিনের একটি বিশেষ মূল্যমান। অর্থাৎ ক্রেতাকে দিতে হবে পাঁচশো গ্রাম গম। বিকল্প হিসেবে সমপরিমাণ রসুন।  আর একটি বাড়ি কেনার জন্য ডাউন পেমেন্ট করতে হয় এক লক্ষ ৬০ হাজার উহান।

সেন্ট্রাল চায়না (China) রিয়েল এস্টেটের এক এজেন্ট জানিয়েছেন, তাদের টার্গেট কাস্টমার মূলত দেশের কৃষক সম্প্রদায়। সোমবার থেকে শুরু হয়েছে প্রমোশন, চলবে ১০ জুলাই পর্যন্ত। নাম প্রকাশে অনিচ্ছুক ওই এজেন্ট জানিয়েছেন, তাঁর সংস্থা ছয় লক্ষ থেকে নয় লক্ষ উহানের মধ্যে বাড়ি বিক্রি করছে।

আরও পড়ুন ছাগলের কান রামছাগলের মতো, লম্বায় ১৯ ইঞ্চি

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00