Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সৃজিতের ছবিতে এবার পঙ্কজ জায়া

সৃজিতের ছবিতে গঙ্গারামের পাশাপাশি দেখা যাবে এবার তাঁর স্ত্রীকেও। হ্যাঁ পঙ্কজ ত্রিপাঠী জায়া মৃদুলার কথা বলছি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সৃজিতের ছবিতে গঙ্গারামের পাশাপাশি দেখা যাবে এবার তাঁর স্ত্রীকেও। হ্যাঁ পঙ্কজ ত্রিপাঠী জায়া মৃদুলার কথা বলছি। ভবানীপুরের বাঙালি মেয়েকে বিয়ে করেছিলেন ছবির গঙ্গারামের অর্থাৎ বাস্তবের পঙ্কজ ত্রিপাঠী। এবার সৃজিতের ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করবেন তিনি। মৃদুলা ছবির একটি ছোত চরিত্রে অভিনয়ের কথা জানিয়েছিলেন পরিচালক সৃজিত আর তা পেয়ে রীতিমত খুশি হন মৃদুলা। মৃদুলা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন নীরজ কবি ও সায়নী গুপ্তা। 

এই ছবিতে নিজের কাজের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে অভিনেতা বলেছেন, ”এই ইউনিটের সঙ্গে আমি প্রথমবার কাজ করছি। ভীষণ ভালো অভিজ্ঞতা, ভীষণ তাড়াতাড়ি কাজ করে এই ইউনিট। খুব তাড়াতাড়ি আমাদের কাজ হয়ে গিয়েছে। ইউনিটের সবাই বাংলাতে বলত, ”এই তাড়াতাড়ি করো’, ‘এই ঝটপট করো’। আমি ভীষণ উপভোগ করেছি। ”

সঙ্গে বাংলার প্রতি নিজের ভালবাসার কথাও ব্যক্ত করেছেন অভিনেতা। বলেছেন, ”বাংলা একটি ভীষণ মিষ্টি ভাষা। মুম্বইতে লোকজন হিন্দি, ইংরাজি, মারাঠি ভাষায় কথা বলে কিন্তু বাংলা ভাষার একটা আলাদা মিষ্টতা আছে।” শেরদিল মুক্তি পাচ্ছে ২৪ জুন। এরপর পঙ্কজ ত্রিপাঠিকে দেখা যাবে অক্ষয় কুমার অভিনীত ‘OMG 2’ছবিতে এক মুখ্য চরিত্রে এছাড়াও দেখা যাবে আমির খানের ‘লাল সিং চাড্ডা’-এ।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00