Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা টুইট মুখ্যমন্ত্রীর

প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। আর তার পরেই টুইট করে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত হয়ে গিয়েছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার(Higher Secondary Exam) ফলাফল। এদিন এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সেই ফলাফল ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের(WBCHSE) সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য(Chiranjib Bhattacharya)। এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৫ হাজার ৬৬। এর মধ্যে ছাত্র রয়েছে ৩ লক্ষ ৩৭ হাজার ২৮ জন। ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৩৮ জন। এই বছর ২ এপ্রিল শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক। শেষ হয়েছিল ২৭ এপ্রিল। পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় অবশেষে ফলপ্রকাশ করে দেওয়া হল। তবে পরীক্ষার্থীরা তাঁদের মার্কশিট পাবেন আরও ১০ দিন পরে। আগামী ২০ জুন থেকে নিজ নিজ স্কুল থেকেই সেই মার্কশিট হাতে পাবেন পরীক্ষার্থীরা। আর সেই ফলাফল প্রকাশের পরেই টুইট(Tweet) করে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

এদিন মুখ্যমন্ত্রী তাঁর টুইটে জানিয়েছেন, ‘উচ্চমাধ্যমিকে সফল ও মেধাতালিকায় উঠে আসা সব পরীক্ষার্থীদের জন্য রইল শুভেচ্ছা। শহরের পড়ুয়ারা তো আমাদের গর্বিত করেইছে, আমাদের জেলার ছেলেমেয়েরাও খুভ ভাল ফল করে দেখিয়েছে। এই সফলতার জন্য কুর্ণিশ জানাই সব স্কুল, শিক্ষক ও অভিভাবকদের। সংসদও এবার খুব তাড়াতাড়ি ফল প্রকাশ করে দিয়েছে। আগামী বছরের পরীক্ষাসূচীও ঘোষিত হয়ে গিয়েছে। যারা এবছর এই পরীক্ষায় অসফল হয়েছে তাঁরা আরও বেশি করে চেষ্টা কর আগামী বছরে যাতে ভাল পরীক্ষা দিতে পার তার জন্য।’ এ বার পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা তুলনামূলক বেশি। ছাত্রদের তুলনায় ৬৫,৪৬৮ জন বেশি ছাত্রী। পাশের হারেও মেয়েদের থেকে এগিয়ে আছে ছেলেরা। তবে প্রথম হয়েছে একজন ছাত্রীই। এ বার উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ছেলেদের পাসের হার ৮০ শতাংশ। মেয়েদের পাসের হার ৮৬.৫৮ শতাংশ। সাত জেলায় পাশের হার সবচেয়ে বেশি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, কালিম্পং, বাঁকুড়া জেলা রয়েছে প্রথম সাতে।

উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন কোচবিহারের দিনহাটার ছাত্রী অদিশা দেবশর্মা। দ্বিতীয় হয়েছেন পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত। অদিশার প্রাপ্ত নম্বর ৪৯৮। সায়নদীপ পেয়েছেন ৪৯৭। তৃতীয় হয়েছেন চার জন। রোহিত সেন, সোহন দাস, অভীক দাস এবং পরিচয় পারি। এঁদের প্রাপ্ত নম্বর ৪৯৬। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তৈরি হওয়া মেধাতালিকায় প্রথম দশে উঠে এসেছে ২৭২ জন পরীক্ষার্থী! তাদের মধ্যে ছাত্র ১৪৪ জন, ছাত্রী ১২৮ জন। ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ থেকে। তবে এ বছরের মতো ‘হোম সেন্টার’-এ পরীক্ষা হবে না। অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00