Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Pakistan: ভাঁড়ে মা ভবানী, মন্ত্রী-আমলাদের জন্য বরাদ্দ পেট্রলের ৪০ শতাংশ ছাঁটাই

মঙ্গলবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Shehabaz Shariff) পৌরাহিত্যে মন্ত্রিসভার বৈঠকে (Cabinet Meeting) এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: দেশের আর্থিক ভাঁড়ার ক্রমশই শেষ হয়ে যাচ্ছে। প্রতিদিনই ডলারের (Dollar) তুলনায় রুপির (Pakistan Rupee) দাম কমছে। বৈদেশিক মুদ্রার ভাণ্ডারও প্রায় নিঃশেষ। এই পরিস্থিতিতে খরচ বাঁচাতে মন্ত্রী-আমলাদের জন্য বরাদ্দ জ্বালানির ৪০ শতাংশ ছাঁটাই করার সিদ্ধান্ত নিল পাক মন্ত্রিসভা। মঙ্গলবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Shehabaz Shariff) পৌরাহিত্যে মন্ত্রিসভার বৈঠকে (Cabinet Meeting) এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি কর্মচারিদের চাপের কাছে মাথা নত করে ফের শনিবার সাপ্তাহিক ছুটি (Holidays) ঘোষণা করা হয়েছে। কিন্তু দেশের কোষাগারের যা হাল, তাতে কতদিন সরকারি কর্মচারিদের বেতন দেওয়া যাবে, তা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে।

মার্কিন মদতে ইমরান খানকে (Imran Khan) উচ্ছেদ করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর (Pakistan Prime Minister) কুর্সিতে বসেছেন কুখ্যাত লুটেরা হিসেবে পরিচিত শাহবাজ শরিফ (Shehabaz Sharif)। কিন্তু দেশের প্রশাসনিক প্রধানের কুর্সিতে বসার পরেই কার্যত দেশ চালাতে গিয়ে নাকানিচোবানি খাচ্ছেন তিনি। একদিকে ভাঁড়ে মা ভবানী। ফলে বিদেশ থেকে বিদ্যু‍ৎ উ‍ৎপাদনের জন্য কয়লা আমদানি যেমন বন্ধ হয়ে গিয়েছে, তেমনই পেট্রল-ডিজেল কিনতে গিয়েও বৈদেশিক মুদ্রার ভাঁড়ার শূন্য হয়ে পড়ছে। ফলে পেট্রল-ডিজেলের আমদানি অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে।

জ্বালানি সাশ্রয়ের জন্য সাধারন মানুষের কাছে অনুরোধ জানানোর পাশাপাশি মন্ত্রী এবং আমলাদের (Minister- government officials) জন্য বরাদ্দ জ্বালানির ৪০ শতাংশ এক লহমায় কমিয়ে দেওয়া হয়েছে। বিদ্যু‍ৎ ও জ্বালানি বাঁচাতে বিভিন্ন সংস্থাকে কর্মীদের বাড়ি থেকে অফিস (Work From Home) করার পরামর্শ দেওয়া হয়েছে। দেশের নাগরিকদের ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকার অনুরোধ জানিয়েছেন দেশের তথ্যমন্ত্রী মরিয়াম অওরঙ্গজেব।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00