Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আনারসের জিলিপি খেয়েছেন কোনোদিন, না খেলে এক্ষুনি বানিয়ে নিন!

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রীষ্মকাল মানেই রকমারি ফলের সম্ভার। আম, জাম, কাঁঠাল, লিচু, আনারসে একেবারে পরিপূর্ণ। তবে ফল খেতে যাঁরা ভালবাসেন তাঁরা প্রায়শই খাবার বানিয়ে ফেলেন ফল দিয়েই। তাঁরা বানিয়ে নেন পছন্দের পদ। আম এবং আনারস দিয়ে নানারকমের খাবার বানানো যায়। এবার এই গরমে আনারস দিয়ে বানিয়ে নিতে নিন আনারসের জিলিপি। রইল প্রণালী।

উপকরণ: টুকরো করে কাটা পাকা আনারস দু’কাপ, ময়দা ২০০ গ্রাম, ইস্ট ১০ গ্রাম, জাফরান এক গ্রাম, চিনি ২০০ গ্রাম, আনারসের এসেন্স, তেল পরিমাণ মতো

প্রণালী: একটি পাত্রে ময়দা, ইস্ট, জল এবং জাফরান একসঙ্গে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে কয়েক ঘণ্টা মিশ্রণটিকে রেখে দিন। ২-৩ ঘণ্টা পরে মিশ্রণটিতে চিনি ও জল মিশিয়ে ফুটিয়ে ঘন রস তৈরি করে এর মধ্যে আনারসের এসেন্স মিশিয়ে দিন। এরপর আনারসের টুকরোগুলি আগে থেকে তৈরি করে রাখা ময়দার মিশ্রণে ডুবিয়ে লাল করে ভেজে নিন।এরপরই জিলিপিগুলি রসে ডুবিয়ে ৩০ মিনিট রেখে, জিলিপির উপর থেকে বাদাম, জাফরান বা অন্যান্য ড্রাই ফ্রুটস সাজিয়ে পরিবেশন করুন আনারসের জিলিপি।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00