Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিসর্জনে কড়া বিধি, নিয়ম ভাঙলেই জরিমানা

বিধি ভাঙলে ৫০ হাজার টাকা জরিমানা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যমুনার জলে দেবীমূর্তির বিসর্জন দেওয়া যাবে না বলে জানিয়ে দিল দূষণ নিয়ন্ত্রণ বোর্ড।  বিসর্জন দেওয়া যাবে না পুকুর কিংবা জলাশয়ে। বৃহস্পতিবার এক নির্দেশিকায় বোর্ড জানিয়েছে,  প্রতিটি পুজো কমিটিকে প্রতিমা বিসর্জনের জন্য অস্থায়ী জলাশয় তৈরি করতে হবে। এই নিয়ম বারোয়ারি পুজো কমিটির পাশাপাশি বাড়ির পুজোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বিধি ভাঙলে দিতে হবে ৫০ হাজার টাকা জরিমানা। বিসর্জন বিধি কার্যকর হচ্ছে কি না, তা দেখার জন্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের মোবাইল ইউনিট দিল্লি শহর চক্কর কাটবে।

উল্লেখ্য, এর আগেও দূষণ রোধে যমুনা নদীতে প্রতিমা বিসর্জন নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু পুকুর ও অন্যান্য জলাশয়ে বিসর্জনের অনুমতি দেওয়া হলে এবছর সেই অনুমতিও বাতিল করে দেওয়া হল।

বৃহস্পতিবার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এক বিবৃতি প্রকাশ করে প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে এক গুচ্ছ নির্দেশিকা জারি করে। নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিমার ফুল, প্রতিমা সাজানোর কাগজের সাজসজ্জা-সহ অন্যান্য পূজা উপকরণ সবই বিসর্জনের আগে সরিয়ে ফেলতে হবে। পরে বর্জ্য সংগ্রহের গাড়ি মণ্ডর এবং বাড়ি বাড়ি গিয়ে সেই বর্জ্য সংগ্রহ করবে।

প্রতিমা তৈরির জন্য প্লাস্টার অফ প্যারিসকে ইতোমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করে বলা হয়েছে, প্লাস্টার অফ প্যারিসে তৈরি মূর্তিত ব্যবহৃত রাসায়নিক বিপজ্জনক। ফলে ক্ষতির মুখে পড়তে হয় জলজ প্রাণী ও উদ্ভিদদের। কেবল তারাই নয়, মানুষও এর ফলে ক্যানসার কিংবা শ্বাসকষ্টের রোগে আক্রান্ত হতে পারে বলে জানানো হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00