Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিতর্কিত এনকাউন্টারে নিহত কাশ্মীরী যুবকের দেহ পরিবারের কাছে তুলে দেওয়ার নির্দেশ হাইকোর্টের

গত বছরের ১৫ নভেম্বর জঙ্গি বিরোধী অভিযানের নামে শ্রীনগরের হায়দরপোরায় চার জনকে নিকেশ করেন নিরাপত্তা রক্ষীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: হায়দরপোরায় বিতর্কিত এনকাউন্টারে (controversial encounter at Hyderpora) নিহত আমির মাগরের (Amir Magray) মরদেহ কবর থেকে তুলে তার পরিবারের কাছে হস্তান্তর করার নির্দেশ দিল জম্মু-কাশ্মীর হাই কোর্ট (Jammu and Kashmir High Court)। সেই সঙ্গে নিহতের বাবার অধিকার হরণের অভিযোগে রাজ্য প্রশাসনকে পাঁচ লক্ষ টাকা জরিমানাও করেছেন হাই কোর্টের বিচারপতি সঞ্জীব কুমার (Justice Sanjeev Kumar)।

গত বছরের ১৫ নভেম্বর জঙ্গি বিরোধী অভিযানের নামে শ্রীনগরের হায়দরপোরায় চার জনকে নিকেশ করেন নিরাপত্তা রক্ষীরা। সেনা গুলিতে প্রাণ হারান দন্ত চিকি‍ৎসক (dental surgeon) মুদাসির গুল, স্থানীয় ব্যবসায়ী আলতাফ ভাট, মুদাসিরের সহযোগী আমির মাগরে ও এক পাক নাগরিক। তথাকথিত এনকাউন্টারের পরেই রাতারাতিই নিহত চারজনের দেহ মাটি চাপা দেয় কাশ্মীর পুলিশ। নিহতদের পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি হিসেবে তকমাও দেওয়া হয়।

জনপ্রিয় চিকি‍ৎসক মুদাসির গুল ও আলতাফ ভাটের মৃত্যুর খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পরেন স্থানীয় বাসিন্দারা। ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ওই বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত মুদাসির গুল ও আলতাফ ভাটের দেহ পরিবারের হাতে তুলে দেয় কাশ্মীর পুলিশ। কিন্তু আমির মাগরের দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি। ছেলের মৃতদেহ ফেরত চেয়ে জম্মু-কাশ্মীর হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শ্রীনগরে জঙ্গি বিরোধী আন্দোলনের অন্যতম মুখ মুহাম্মদ লতেইফ মাগরে। এদিন বিচারপতি সঞ্জীব কুমার রাজ্য প্রশাসনকে অবিলম্বে শেষকৃত্যের জন্য আমিরের দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে ছয় মাস ধরে হয়রানির জন্য আমিরের বাবাকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00