Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের তালিবানি ফতোয়া, মুখ ঢেকে খবর পড়তে হবে সংবাদ পাঠিকাদের

ইতিমধ্যেই তালিবান সরকারের নয়া তুঘলকি ফরমান নিয়ে বিতর্কের ঝড় উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, কাবুল: তালিবানরা যে তালিবানেই রয়েছে, ফের একবার প্রমাণ মিলল। বৃহস্পতিবার তালিবান সরকারের পক্ষ থেকে নতুন নির্দেশিকা জারি করে বলা হয়েছে, এখন থেকে টিভিতে খবর পড়ার সময়ে কিংবা অনুষ্ঠান সঞ্চালনা করার ক্ষেত্রে মহিলা সংবাদ পাঠিকা-উপস্থাপিকাদের মুখ ঢেকে রাখতে হবে। পর্দার উল্টোদিকে থাকা পুরুষরা যাতে মুখ না দেখতে পারেন তার জন্যই এই নয়া ফতোয়া। একের পর এক নির্দেশিকা জারি করে মূলত আফগান নারীদের ফের পর্দানসীন করার চেষ্টা চালানো হচ্ছে বলেই মনে করছেন মানবাধিকার কর্মীরা। ইতিমধ্যেই তালিবান সরকারের নয়া তুঘলকি ফরমান নিয়ে বিতর্কের ঝড় উঠেছে।

গত ৭ মে দেশের সব মহিলাদের প্রকাশ্যস্থানে আসার ক্ষেত্রে বোরখা পড়ার নির্দেশিকা জারি করেছিল তালিবান ধর্ম প্রচার মন্ত্রণালয়। তালিবান প্রধান হাইবাতুল্লাহ আখুনজাদার জারি করা ওই ডিক্রিতে বলা হয়েছিল, মহিলাদের প্রকাশ্যস্থানে আসার সময়ে অবশ্যই পা থেকে মাথা পর্যন্ত ঢাকা দেওয়া চাদোরি অর্থা‍ৎ বোরখা পড়তে হবে। পাশাপাশি ওই নির্দেশিকায় হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল, যদি কোনও আফগান মহিলা বোরখা ছাড়া প্রকাশ্যে আসেন তাহলে সংশ্লিষ্ট মহিলার বাবা, স্বামী কিংবা অন্য পুরুষ আত্মীয়দের গ্রেফতার করা হবে।

ওই নির্দেশিকা নিয়ে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। মঙ্গলবারই নতুন এক নির্দেশিকায় দেশে জাতিসঙ্ঘের দফতরে কর্মরত  মহিলাদের বোরখা পড়ার নির্দেশ দিয়েছিল তালিবান সরকার। আর এবার টিভি চ্যানেলগুলিতে কর্মরত মহিলাদের নেকাব পরার ফতোয়া জারি হল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00