Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মমতার জঙ্গলমহল সফরকালেই চাকরি লিঙ্কম্যানদের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চলতি মাসের জঙ্গলমহল সফরকালেই স্পেশ্যাম হোমগার্ড পদে চাকরির জন্য নিয়োগপত্র তুলে দেওয়া হবে মাও লিঙ্কম্যানদের হাতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জঙ্গলমহলে মাওবাদী দমনে অংশ নেওয়া একটি কেন্দ্রীয় বাহিনীর গোয়েন্দারা সম্প্রতি একটি চাঞ্চল্যকর তথ্য হাতে পায়। মাওবাদী(Maoists) নেতারা তাঁদের আগেকার লিঙ্কম্যানদের(Linkmen) সঙ্গে আবারও যোগাযোগ করা শুরু করেছে। তাঁদের সংগঠিত করে ফের তাঁদের মাওবাদী কার্যকলাপের জন্য ব্যবহার করতে চাইছে। রাজ্য সরকার আগেই ঘোষণা করেছিল মাওবাদী লিঙ্কম্যানদের স্পেশাল হোমগার্ডের(Special Home Guard) চাকরি দেওয়া হবে। কিন্তু এখনও অনেক লিঙ্কম্যান সেই চাকরি না পাওয়ায় কিছুটা হলেও ক্ষুব্ধ হয়ে উঠেছেন। আর তাঁদের সেই ক্ষোভকে কাজে লাগিয়েই মাওবাদীরা ফের তাঁদের সংগঠিত করে পুরাতন হিংসাত্মক কাজে লাগাতে চাইছে। এই তথ্য সামনে আসার পরেই রাতারাতি এক বড় সিদ্ধান্ত নিয়ে নিল নবান্ন। ঠিক হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) চলতি মাসের জঙ্গলমহল(Junglemahal) সফরকালেই স্পেশ্যাম হোমগার্ড পদে চাকরির জন্য নিয়োগপত্র তুলে দেওয়া হবে মাও লিঙ্কম্যানদের হাতে।

কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের গোয়েন্দারা জানতে পেরেছিলেন, বাংলার জঙ্গলমহলে রাজ্য ও কেন্দ্র সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে চাইছে মাওবাদীরা। আর তার জন্য স্থানীয় বাসিন্দাদের কাজে লাগাতে মরিয়া তাঁরা। কিন্তু ২০০৮ সালের মতো জনসমর্থন এখনও জোটেনি মাওবাদীদের কপালে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হাত ধরে জঙ্গলমহলের জনতা যে আর্থসামাজিক সুযোগ সুবিধা পাচ্ছে, এলাকার যে উন্নয়ন ঘটছে, তা আর হারাতে চাইছেন না জঙ্গলমহলের জনতা। তাই মাওবাদীরা হাজারো চেষ্টা করেও এখনও অবশি জঙ্গলমহলের আমজনতার সমর্থন আর পাচ্ছে না। তাই তাঁদের নজর এখন পড়েছে পূর্বতন মাও লিঙ্কম্যানদের প্রতি যারা এখনও রাজ্য সরকারের ঘোষণা মতো রাজ্য পুলিশে হোমগার্ডের চাকরি পায়নি। আর সেই না পাওয়ার জায়গা থেকে যে ক্ষোভ তৈরি হয়েছে সেটাকেই এখন কাজে লাগাতে চাইছেন মাও নেতারা। জঙ্গলমহলের জেলাওয়াড়ি সংগঠনের পুরনো লিঙ্কম্যানদের নামের একটি তালিকা তৈরির কাজ শুরু করেছেন এরাজ্যের মাওবাদী দলের রাজ্য সম্পাদক বিকাশ। তাঁর নেতৃত্বেই এখন এই হোমগার্ডের চাকরি না পাওয়া মাও-লিঙ্কম্যানদের নামের তালিকা তৈরির কাজ জোরকদমে চলছে। জঙ্গলমহলের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া জেলা ধরে ধরে এই কাজ শুরু হয়েছে।

এই তথ্য সামনে আসার পরেই এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী মঙ্গলবার থেকে শুরু হতে চলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গলমহল সফরকালেই ৩০জন মাও লিঙ্কম্যানদের হাতে তিনি স্পেশাল হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন। পাশাপাশি এই একই পদের জন্য চাকরির নিয়োগপত্র তিনি তুলে দেবেন ৩জন প্রাক্তন মাওবাদী ও ৬৭জন যুবক বা যুবতীর হাতে যাদের পরিবারের কেউ না কেউ মাওবাদীদের হাতে মারা গিয়েছেন। এই ১০০ জন চাকরিপ্রাপক ছড়িয়ে রয়েছেন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায়। মাওবাদীদের মূল স্রোতে ফেরাতে ২০১১ সালেই পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এই প্যাকেজের মাধ্যমে কয়েক হাজার যুবক–যুবতীকে চাকরি দিয়েছে রাজ্য সরকার। ২০২০ সালে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মসমর্পণকারী মাওবাদীদের পাশাপাশি মাও সংগঠনের লিঙ্কম্যান এবং কেএলও জঙ্গিদের হাতে স্পেশাল হোমগার্ড পদে নিয়োগপত্র তুলে দেওয়ার কাজ শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। কিন্তু অভিযোগ, অনেক লিঙ্কম্যান এখনও সেই হোমগার্ডদের চাকরি পায়নি। এখন এদেরকেই কাজে লাগাতে চাইছেন মাও নেতারা। কিন্তু সে গুড়ে বালি দিতে এখন উঠে পড়ে লেগেছে নবান্ন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00