Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উত্যক্তের প্রতিকার চেয়ে পুলিশের ধর্ষণের শিকার কলেজ ছাত্রী

আজ রবিবার দুপুরে ওই কলেজ ছাত্রীকে সাহায্যের জন্য ডেকে পাঠান।

Share:

নিজস্ব প্রতিনিধি, খুলনা: ফেসবুকে লাগাতার উত্যক্ত করছিল এক যুবক। ওই যুবকের হাত থেকে বাঁচতে পুলিশের দ্বারস্থ হয়েছিল কলেজ ছাত্রী। কিন্তু সাহায্য চাইতে গিয়ে পুলিশেরই এক ইন্সপেক্টরের ধর্ষণের শিকার হতে হল। সঙ্কটজনক আবস্থায় আপাতত খুলনা মেডিকেল কলেজে ভর্তি ওই ছাত্রী। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও রবিবার রাত পর্যন্ত অভিযুক্ত পুলিশ ইন্সপেক্টরকে গ্রেফতার করা হয়নি। ঘটনার পরেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত। তবে কলেজ ছাত্রীকে ধর্ষণের খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমেও সমালোচনার ঝড় উঠেছে।
খুলনা থানার ওসি হাসান আল মামুন সাংবাদিকদের জানিয়েছেন, ডুমুরিয়ার বাসিন্দা নির্যাতিতা কলেজ ছাত্রীকে গত কয়েক দিন ধরেই ফেসবুকে উত্যক্ত করছিল এক যুবক। সামাজিক মাধ্যমের সূত্রেই খুলনার পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) এক ইন্সপেক্টরের সঙ্গে দিন পাঁচেক আগেই ওই কলেজ ছাত্রীর পরিচয় হয়েছিল। তার কাছেই নির্যাতিতা সাহায্য চান। আজ রবিবার দুপুরে ওই কলেজ ছাত্রীকে সাহায্যের জন্য ডেকে পাঠান।
পুলিশ ইন্সপেক্টরের কথায় বিশ্বাস করে নির্যাতিতা এদিন তার সঙ্গে দেখা করে। কলেজ ছাত্রীকে নিয়ে ছোট মির্জাপুরের কাগজী হাউসে নিয়ে যান পুলিশ আধিকারিক। তার পরে সেখানেই ধর্ষণ করেন। কোনও ক্রমে নরপিশাচের হাত থেকে ছাড়া পেয়ে খুলনা থানায় গিয়ে ঘটনার কথা জানায় কলেজ ছাত্রীটি। সঙ্গে সঙ্গেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্তের সন্ধানে ঘটনাস্থলেও গিয়েছিল পুলিশ। যদিও ততক্ষণে উধাও হয়ে গিয়েছে অভিযুক্ত পুলিশ ইন্সপেক্টর।

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে ১২টি j-10c যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ধন্যি মেয়ে, এবার ডক্টরেট হলেন সৃজিত ঘরণী মিথিলা

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া হবে না, সাফ জানালেন পাক বিদেশ মন্ত্রী

দেশত্যাগের বর্ষপূর্তির দিনেই প্রতীকি ফাঁসিতে ঝোলানো হলো শেখ হাসিনাকে

হায়রে বাংলাদেশ! শেখ মুজিবের ছবি টাঙানোয় বরখাস্ত প্রধান শিক্ষিকা

একাত্তরের মুক্তিযুদ্ধে পাক সেনাদের খুন-ধর্ষণকে সমর্থন ইউনূসের আইন উপদেষ্টার

রাষ্ট্রদ্রোহ মামলায় জেলবন্দি ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিন আর্জি ফের খারিজ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00